আবুল খায়ের: সিনে প্রেমীদের অপেক্ষার অবসান হতে চলেছে। ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের দামামা বেজে গেল। মঙ্গলবার দুপুরে রবীন্দ্রসদনে প্রেস কনফারেন্স করে সে কথা ঘোষণা করা হল। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, তথ্য ও সংßৃñতি দফতরের প্রধান সচিব শান্তনু বসু, পরিচালক হরনাথ চক্রবর্তী, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেত্রী কোয়েল মল্লিক, অভিনেত্রী তথা সাংসদ জুন মালিয়া, জয়দীপ রায় (পোলান্ডের প্রতিনিধি)। আগামী ৬ নভেম্বর থেকে এক সপ্তাহ অর্থাৎ ১৩ নভেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। নন্দন, শিশির মঞ্চ, রবীন্দ্র সদন-সহ ২০টি প্রেক্ষাগৃহ জুড়ে চলবে এই উৎসব।
এবারের ট্যাগলাইন- চলচ্চিত্র মেলায় বিশ্ব। ফোকাস কান্ট্রি পোল্যান্ড।সাংবাদিক সম্মেলনে মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, ৬ নভেম্বর ধনধান্য স্টেডিয়ামে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বারের মতো এই বছরও বিশেষ অনুষ্ঠান করতে দেখা যাবে নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে। উদ্বোধনী ছবি হিসাবে দেখানো হবে অজয় কর পরিচালিত উত্তম-সুচিত্রা অভিনীত ১৯৬১ সালের ছবি ‘সপ্তপদী’। উদ্বোধনের দিন সঞ্চালনার দায়িত্বে থাকবে পরমব্রত চট্টোপাধ্যায় এবং জুন মালিয়া। জানা গিয়েছে, উদ্বোধনী মঞ্চে থাকছেন শত্রুঘ্ন সিনহা, রমেশ সিপ্পি। থাকতে পারেন শর্মিলা ঠাকুর-ও। এবারে ফিল্ম ফেস্টিভ্যালে মোট ১৮৫ ফিচার ফিল্ম, ৩০টা স্বল্পদৈর্ঘ্যের ছবি, ৩৫ শর্ট ফিল্ম ডকু ফিল্ম দেখানো হবে। ১৮টি ভারতীয় ভাষায় ও ৩৯টি বিদেশি ভাষার ছবি জায়গা পেয়েছে এবারের ফিল্ম ফেস্টিভ্যালে। এবার চলচ্চিত্র উৎসবে মোট ১ হাজার ৮২৭টি সিনেমা প্রদর্শনের জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছিল। ৩৯টি দেশের ২১৫টি সিনেমা নির্বাচিত হয়েছে বলে জানানো হয়েছে সাংবাদিক সম্মেলনে। মন্ত্রী ইন্দ্রনীল সেন জানান, প্রতি বছরের মতো এই বারেও ‘সিনে আড্ডা’র আয়োজন করা হবে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী যার নাম দিয়েছেন ‘গানে গানে সিনেমা’। তাঁরাই পরামর্শে এবারের আড্ডার আলোচনায় থাকবে লোকগান, সিনেমার গান, সিনেমায় রাগাশ্রয়ী গান, সিনেমায় রবীন্দ্র সঙ্গীত, পাশ্চাত্য সুর থেকে অনুপ্রাণিত সিনেমার গান। ৭ নভেম্বর থেকে ১২ নভেম্বর একতারা মঞ্চে বসবে এই গানের আড্ডা। বেঙ্গলি প্যানোরমা বিভাগে দেখানো হবে ‘কম্পি’, ‘পিঞ্জর’, ‘গেট আপ কিংশুক’, পরিচালক ঋত্বিক ঘটকের ‘কোমল গান্ধার’, ‘বাড়ি থেকে পালিয়ে’, ‘সুবর্ণরেখা’- সহ আরও বেশ কিছু সিনেমা থাকছে এই বিভাগে। অন্যদিকে, এই বছরের ফিল্ম ফেস্টে উদযাপিত হবে ‘শোলে’ সিনেমার ৫০ বছর পূর্তি।আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব শুরু ৬ নভেম্বর, দেখানো হবে ৩৯ দেশের ২১৫টি সিনেমা
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
২৮ অক্টোবর ২০২৫, ১৬:৫৪
আরও খবর
আগামী ৬ নভেম্বর তামিলনাড়ুর ৪৪টি জায়গায় আরএসএসকে রুট মার্চের অনুমতি দিল মাদ্রাজ হাইকোর্ট
এমবিবিএসে আসন সংখ্যা বৃদ্ধির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর, নবান্নে কৃতী নিট পরীক্ষার্থীদের সংবর্ধনা
দুর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, পুলিশকে ঢেলে সাজার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
অসম-বিহারের পর এবার বাংলা, জামিন পেলেন সিজেপি-র ১৬ জন আন্দোলনকারী
শনিবার থেকে শুরু হচ্ছে ডিজিটাল জনগণনা, জানুন স্ব-শুমারি প্রক্রিয়ার বিস্তারিত তথ্য
শনিবার থেকে শুরু হচ্ছে ডিজিটাল জনগণনা, জানুন স্ব-শুমারি প্রক্রিয়ার বিস্তারিত তথ্য
নিট-বিক্ষোভের আড়ালে দেশবিরোধী চক্রান্তের অভিযোগ, কলকাতায় পাল্টা পথে এবিভিপি
নিট-বিক্ষোভের আড়ালে দেশবিরোধী চক্রান্তের অভিযোগ, কলকাতায় পাল্টা পথে এবিভিপি
আমতলায় অভিষেকের কার্যালয় ভাঙার প্রক্রিয়ায় ৬ অগস্ট পর্যন্ত স্থিতাবস্থা বহাল রাখল হাইকোর্ট
আমতলায় অভিষেকের কার্যালয় ভাঙার প্রক্রিয়ায় ৬ অগস্ট পর্যন্ত স্থিতাবস্থা বহাল রাখল হাইকোর্ট
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই সুদীপ-বিরোধী পোস্টারে ছয়লাপ উত্তর কলকাতা, নাম জড়াল তাপস-কুণালের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই সুদীপ-বিরোধী পোস্টারে ছয়লাপ উত্তর কলকাতা, নাম জড়াল তাপস-কুণালের
'লিগ্যাল এইড সার্ভিসেস' এর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা শংসাপত্র প্রদান ও স্মরণিকা প্রকাশ
'লিগ্যাল এইড সার্ভিসেস' এর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা শংসাপত্র প্রদান ও স্মরণিকা প্রকাশ
রাজ্যে চালু ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’, কারা পাবেন না ৫ লক্ষ টাকার এই সুবিধা? স্পষ্ট করল সরকার
রাজ্যে চালু ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’, কারা পাবেন না ৫ লক্ষ টাকার এই সুবিধা? স্পষ্ট করল সরকার
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র