১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মক্কায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা, ৪০ লক্ষ রিয়াল প্রাইজ

পুবের কলম,ওয়েবডেস্ক: সউদি আরবের পবিত্র মক্কা  নগরীতে ২৫ আগস্ট থেকে শুরু হয়ছে বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআআন প্রতিযোগিতা। বাদশাহ সালমানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতা ১০ দিনব্যাপী চলবে। আয়োজনটির তত্ত্বাবধানের দায়িত্বে থাকা দেশটির ইসলাম ও দাওয়াহ মন্ত্রক জানিয়েছে, বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ৪৩তম এ পর্বে শতাধিক দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করছেন। হারামাইনের শরিফাইনের সার্বিক সহযোগিতায় এ প্রতিযোগিতার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সউদির ইসলাম বিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ আল শায়খ। জানা গেছে, প্রতিযোগিতায় পবিত্র কুরআনের হিফজসহ সংশ্লিষ্ট পাঁচটি ক্যাটাগরিতে প্রতিযোগীরা অংশ নিচ্ছেন। এ পাঁচ ক্যাটাগরিতে বিজয়ীরা পুরস্কার হিসেবে পাবেন ৪০ লক্ষ সউদি রিয়াল। প্রথম স্থান অর্জনকারী পাবেন পাঁচ লক্ষ রিয়াল। এ বারের আয়োজনে বিশ্বের ১১৭টি দেশের ১৬৬ প্রতিযোগী অংশ নিচ্ছেন।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মক্কায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা, ৪০ লক্ষ রিয়াল প্রাইজ

আপডেট : ২৭ অগাস্ট ২০২৩, রবিবার