২০ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইন্টারপোল: বিশ্বজুড়ে সন্ত্রাস দমনের ডাক প্রধানমন্ত্রীর

পুবের কলম ওয়েবডেস্ক: নয়াদিল্লির প্রগতি ময়দানে হচ্ছে ইন্টারপোল অ্যাসেম্বলির ৯০ তম বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ইন্টারপোলের অন্তর্ভুক্ত ১৯৫ টি দেশের মন্ত্রী, পুলিশ প্রধান, ন্যাশানল সেন্ট্রাল ব্যুরোর প্রধান এবং পুলিশ আধিকারিকরা। দীর্ঘ ২৫ বছর পর ভারতে হল এমন অনুষ্ঠান। মঙ্গলবারের সভা থেকে ভাষণে প্রধানমন্ত্রী সমগ্র বিশ্ব থেকে সন্ত্রাস মুছে ফেলার ডাক দিলেন ।বার্ষিক সভাকে স্মরণীয় করে রাখতে, একটি স্মারক ডাকটিকিট এবং একটি ১০০ টাকার কয়েন এদিন প্রকাশ করলেন মোদি।
মোদি বলেন, “আমাদের বেদে বলা আছে, যেকোনো দিক থেকে শুভচিন্তা আসতে পারে। আর ভারত সমগ্র বিশ্বের সহযোগিতা চায়”। তিনি আরও বলেন, ‘২০২৩ সালে ১০০ বছরে পদার্পণ করতে চলেছে ইন্টারপোল। এই উপলক্ষে আমাদের সকলের একসাথে মিলিত হয়ে বিশ্বকে আরও সুন্দর করে তোলা উচিত।‘ ১৮ থেকে ২১ অক্টোবর পর্যন্ত দিল্লির প্রগতি ময়দানে অনুষ্ঠিত হবে ইন্টারপোলের বৈঠক।
এর আগে ১৯৯৭ সালে, শেষবার ভারতে এই পরিষদের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছিল। ২০২২ সালে নয়া দিল্লি এই সভা আয়োজনের দাবি জানিয়েছিল। অধিকাংশ দেশই দিল্লির এই দাবিকে সমর্থন করেছিল। বিভিন্ন দেশের আইনরক্ষার সঙ্গে যুক্ত কর্তাব্যক্তিদের পাশাপাশি এই বৈঠকে যোগ দিয়েছেন ইন্টারপোলের সভাপতি আহমেদ নাসের আল রাইসি এবং সেক্রেটারি জেনারেল জার্গেন স্টক। ভারত থেকে যোগ দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সিবিআই ডিরেক্টর। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, এই আয়োজন ভারতের উন্নত আইনশৃঙ্খলা ব্যবস্থাকে সমগ্র বিশ্বের সামনে তুলে ধরার বড় সুযোগ।

আরও পড়ুন: মানুষের মৃত্যুকে নাটক বলছেন? নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ অভিষেকের

আরও পড়ুন: ৬২ বছর বয়সে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ

আরও পড়ুন: তামিলদের টার্গেট প্রধানমন্ত্রীর, তীব্র নিন্দা স্ট্যালিনের
সর্বধিক পাঠিত

বিচারের আগে জামিন পাওয়া নাগরিকের অধিকার: উমর-শারজিলদের নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রাক্তন চন্দ্রচূড়ের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইন্টারপোল: বিশ্বজুড়ে সন্ত্রাস দমনের ডাক প্রধানমন্ত্রীর

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, মঙ্গলবার