১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আল-আকসায় নামাযে বাধা, মুসল্লিদের ওপর টিয়ার গ্যাস

Palestinians perform Friday prayers, the third of the Muslim holy month of Ramadan, at Jerusalem's Al-Aqsa Mosque complex, on April 22, 2022. - Israeli police clashed again with Palestinian protesters at Jerusalem's flashpoint Al-Aqsa mosque compound, raising fears of further escalation. (Photo by AHMAD GHARABLI / AFP) (Photo by AHMAD GHARABLI/AFP via Getty Images)

পুবের কলম,ওয়েবডেস্ক: হামাস-ইসরাইল সংঘাতের প্রায় এক মাস হতে চলল।  সংঘাতের পর চতুর্থ জুমাবারের নামায হয়েছে। গত শুক্রবারের মতো এবারও পবিত্র আল আকসা মসজিদে জুমার নামায পড়তে ইসরাইলি বাধা আসে ফিলিস্তিনিদের ওপর। এবার শুধু ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়নি, কাঁদানে গ্যাসও ছোড়া হয়েছে মুসল্লিদের দিকে। পূর্ব জেরুসালেমের ওয়াদি আল জোজ এলাকায় জুমা পড়তে যাওয়া মুসল্লিদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস মারে ইসরাইলের নিরাপত্তা বাহিনী। এ কারণে অনেকেই নামাযে যেতে পারেননি।  ইসরাইলি বাধার কারণে শুক্রবার পবিত্র আল আকসা মসজিদে জুমার নামায আদায় করেন মাত্র ৫ হাজার মুসল্লি। সাধারণত এই মসজিদে জুমা আদায় করেন প্রায় ৫০ হাজার মানুষ। সে তুলনায় এই সংখ্যা খুবই কম। অধিকৃত পূর্ব জেরুসালেমের ওয়াদি আল জোজ এলাকায় কাঁদানে গ্যাস নিক্ষেপ ছাড়াও বিভিন্ন পয়েন্টে ফিলিস্তিনিদের বাধা দেয় ইহুদি সেনা। মসজিদে যাওয়ার পথগুলো বন্ধ করে দেওয়া হয়। এমনকি যারা অন্য পথে ঘুরে যান তারা ব্যাপক তল্লাশির মুখে পড়েন।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রামকৃষ্ণ পরমহংসদেবের নামের আগে ‘স্বামী’ শব্দ ব্যবহার প্রধানমন্ত্রীর, ‘বাংলাকে অপমান’ গর্জে উঠলেন মমতা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আল-আকসায় নামাযে বাধা, মুসল্লিদের ওপর টিয়ার গ্যাস

আপডেট : ৪ নভেম্বর ২০২৩, শনিবার