০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বেঙ্গালুরুর রাস্তায় গাড়ির মধ্যে অন্তরঙ্গ দম্পতি, সতর্ক করতেই পুলিশকে গাড়ির ধাক্কা

পুবের কলম, ওয়েবডেস্ক: : বলিউডে ২০১৪ সালে মুক্তি পায় রাজকুমার হিরানী পরিচালিত, আমির খান ও অনুষ্কা শর্মা অভিনীত হিন্দি চলচ্চিত্র ‘পিকে’। সমাজের চোখে আঙুল দিয়ে সিমেনায় কুসংস্কার থেকে ব্যাভিচারকে মজার ছলে তুলে ধরা হয়েছিল। সিনেমার এক চিত্রে রাস্তায় একটি গাড়ির মধ্যে ‘শারীরিক ঘনিষ্ঠতা’ দেখানো হয়। পিকে অভিনীত আমির খান বলে ওঠে ‘ড্যান্সিং কার’। এবার সিনেমার সেই দৃশ্য নেমে এল বাস্তবের মাটিতে।

বেঙ্গালুরুর একটি পার্কের সামনে গাড়ির মধ্যে এক দম্পতিকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। কর্তব্যরত পুলিশ আধিকারিক তাদের সতর্ক করেন। কিন্তু ওই দম্পতি পুলিশ আধিকারিককে গাড়ির ধাক্কায় ফেলে দিয়ে চম্পট দেয়। গুরুতর জখম অবস্থায় মহেশ নামের ওই পুলিশ আধিকারিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেঙ্গালুরুর জ্ঞানভারতী থানা এলাকার ঘটনা। পলাতক দম্পতির খোঁজ শুরু করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, পার্কের আশেপাশে লোকজনের উপস্থিতি সত্ত্বেও, দম্পতি পোশাক খুলে তাদের গাড়ির ভিতরে অন্তরঙ্গতায় লিপ্ত হন। এলাকায় ডিউটিতে থাকা সাব-ইন্সপেক্টর মহেশ সতর্ক করে সেখান থেকে তাদের চলে যেতে বলেন। মহেশ তাদের গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি নোট করছিলেন, সেই সময় মহেশকে গাড়ির ধাক্কায় রাস্তায় ফেলে পালিয়ে যায় ওই দম্পতি।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বাংলা বললে যদি বাংলাদেশে পুশব্যাক করা হয়, তবে হিন্দি বা উর্দু বললে পাকিস্তানে পাঠান! বাংলাদেশে পুশব্যাক নিয়ে সংসদের সরব শতাব্দী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বেঙ্গালুরুর রাস্তায় গাড়ির মধ্যে অন্তরঙ্গ দম্পতি, সতর্ক করতেই পুলিশকে গাড়ির ধাক্কা

আপডেট : ২৫ জানুয়ারী ২০২৪, বৃহস্পতিবার