১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নারীরা হিজাব পরছেন কি না দেখতে ক্যামেরা বসাচ্ছে ইরান!

পুবের কলম ওয়েব ডেস্ক:সঠিক বিধান মেনে নারীরা হিজাব পরছেন কি না সেই বিষয়ে নজর রাখতে এবার পাবলিক প্লেসে ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার। গতকাল শনিবার ইরান পুলিশের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

যদি হিজাবহীন অবস্থায় কাউকে চিহ্নিত করা হয়, তাকে সতর্ক করে সঙ্গে সঙ্গে বার্তা পাঠানো হবে বলেও জানিয়েছে পুলিশ। হিজাব আইন যথাযথ বাস্তবায়ন করার উদ্দেশ্যেই এই ক্যামেরা বসানো হয়েছে বলেও জানিয়েছে তারা।

গত বছর কুর্দি মেয়ে মাহশা আমিনি সঠিক নিয়মে হিজাব না পরার অপরাধে ইরানের নীতি পুলিশের হাতে গ্রেপ্তার হন। সেই পুলিশ হেফাজতেই মারা যান এই কুর্দি নারী। এরপর ইরানজুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ে। 

এরপর গতকাল শনিবার বিবৃতিতে পুলিশ জানিয়েছে, এখন থেকে কঠোরভাবে হিজাব পরার বিষয়টি পর্যবেক্ষণ করা হবে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রাহুলের ফোনেও আটকানো গেল না! আসামে বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা ভুপেন বোরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নারীরা হিজাব পরছেন কি না দেখতে ক্যামেরা বসাচ্ছে ইরান!

আপডেট : ৯ এপ্রিল ২০২৩, রবিবার