১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বিশ্বে প্রথম পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকে ধ্বংস করার গৌরব অর্জন তেহরানের

আমেরিকার গর্বের F-35 Lightning II যুদ্ধবিমান ভূপতিত করেছে ইরান

পুবের কলম ওয়েবডেস্ক: শুক্রবার ভোরে ইরানে অতর্কিত হামলা চালায় ইসরাইল। ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে আকাশপথে হামলা চালায় তেল আবিব। তেহরানের বিরুদ্ধে হামলায় ২০০টি উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান ব্যবহার করে ইসরাইলি সেনা বাহিনী।

এই হামলায় ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ ইরানি সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং নারী ও শিশু সহ বেসামরিক নাগরিক নিহত হন। সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, ইরান সেনার চিফ অফ স্টাফ মুহম্মদ বাঘেরি, রেভোলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেন সালামি এবং ইরানের এমার্জেন্সি কমান্ডের প্রধান নিহত হন। প্রাণ হারিয়েছেন ইরানের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানিরও। এছাড়াও পারমাণবিক গবেষণাকারী অন্তত ৬ জন বিজ্ঞানী হয়েছেন।

আরও পড়ুন: ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ইসরাইলের, লাগাতার বিমান হামলায় বাড়ছে নিহতের সংখ্যা

ইসরাইলের এই অতর্কিত হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এর মধ্যেই একটি বড় সাফল্য পেয়েছে তেহরান। বিশ্বের প্রথম দেশ হিসেবে ইহুদিবাদী ইসরাইলের দুটি স্টিলথ এফ-৩৫ (F-35 Lightning II) পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকে সফলভাবে ভূপতিত করেছে ইরান।

আরও পড়ুন: কে রুখবে নেতানিয়াহুকে? ট্রাম্পের শান্তি আহ্বান অগ্রাহ্য করে গাজায় ইসরাইলের ভয়াবহ হামলা, নিহত ৭০

বিশ্বে প্রথম পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকে ভূপতিত করার গৌরব অর্জন করেছে খামেনির দেশ। এক বিবৃতিতে ইরান সেনাবাহিনীর জনসংযোগ দফতর জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ইসরাইলের একাধিক ড্রোনসহ দুটি এফ-৩৫ যুদ্ধবিমানে সফলভাবে আঘাত হেনেছে এবং ধ্বংস করেছে। পাইলটদের আটক করা হয়েছে। গোটা বিষয়টি বর্তমানে তদন্তনাধীন রয়েছে। যথাসময়ে আরও তথ্য প্রকাশ করা হবে।

আরও পড়ুন: মাঝ পথেই থেমে গেল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, আটক শেষ জাহাজটিও

পঞ্চম প্রজন্মের এফ-৩৫ যুদ্ধবিমান তৈরি করে মার্কিন সংস্থা লকহিড মার্টিন। ইসরাইলকে এই যুদ্ধবিমান দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। স্টিলথ এফ-৩৫ যুদ্ধবিমান পরিচালনার জন্য যুক্তরাষ্ট্র যে কয়েকটি দেশকে অনুমোদন দিয়েছে তার মধ্যে অন্যতম ইসরাইল। স্টিলথ এফ-৩৫ (F-35 Lightning II) হল বিশ্বের একমাত্র আন্তর্জাতিক পঞ্চম প্রজন্মের মাল্টিরোল যুদ্ধ বিমান।

ইন্টিগ্রেটেড সেন্সর প্যাকেজ এবং উন্নত অস্ত্র সহ অত্যন্ত চালচলনযোগ্য এবং গোপনীয় বৈশিষ্ট্যগুলি এফ-৩৫ কে অন্য সমস্ত যুদ্ধবিমানগুলির তুলনায় আলাদা করেছে। এফ-৩৫ যুদ্ধবিমানগুলোকে বিশ্বের সবচেয়ে আধুনিক ও উন্নত মানের ফাইটার জেটগুলোর অন্যতম বলে গণ্য করা হয়।

এফ-৩৫ আসলে এমন একটি অত্যাধুনিক যুদ্ধবিমান, যাকে ‘ফিফথ জেনারেশন’ এয়ারক্র্যাফট বলে ডাকা হয়। প্রসঙ্গত, ইসরাইলি সেনা বাহিনীর হাতে যতগুলি যুদ্ধবিমান রয়েছে, তার মধ্যে স্টিলথ এফ-৩৫ যুদ্ধবিমান সবচেয়ে উন্নত। এই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ব্যবহার করে প্রতিপক্ষ ও লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম ইসরাইল। স্টিলথ এফ-৩৫ (F-35 Lightning II) ব্যবহার করে ইরানের বিরুদ্ধে ‘রাইজিং লায়ন’ নামের অপারেশন চালিয়েছে নেতানিয়াহুর দেশ।

এদিকে পঞ্চম প্রজন্মের স্টিলথ এফ-৩৫ যুদ্ধবিমানকে সফলভাবে ভূপাতিত করা নিয়ে চিন্তা বেড়েছে তেল আবিব ও ট্রাম্প সরকারের। বিশ্বের শক্তিধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এ এক বড় ধাক্কা বলেই মনে করছে বিশেষজ্ঞরা।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ইরান ছাড়ার জরুরি সতর্কতা যুক্তরাষ্ট্রের, নাগরিকদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশ্বে প্রথম পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকে ধ্বংস করার গৌরব অর্জন তেহরানের

আমেরিকার গর্বের F-35 Lightning II যুদ্ধবিমান ভূপতিত করেছে ইরান

আপডেট : ১৫ জুন ২০২৫, রবিবার