১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সম্পর্ক উন্নয়নে পাকিস্তান সফরে ইরানি বিদেশমন্ত্রী

ইসলামাবাদ, ২৯ জানুয়ারি: বেশ কয়েকদিন আগে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর জবাবে পাকিস্তানও পাল্টা হামলা চালায় ইরানে। হামলা-পালটা হামলায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল দুই প্রতিবেশী দেশের মধ্যে। তবে এখন দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ পুনরায় সক্রিয় হয়ে উঠেছে। দুই দেশেরই রাষ্ট্রদূত তাদের কর্মস্থলে ফিরে গিয়েছেন। এরই মধ্যে সম্পর্ক আরও জোরদার ও মজবুত করার প্রচেষ্টায় পাকিস্তান সফরে গেছেন ইরানের বিদেশমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। ইরানের বিদেশমন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী জলিল আব্বাস জিলানি। সোমবার ইসলামাবাদে পৌঁছান হোসেইন আমির আবদুল্লাহিয়ান। এই সফরে পাকিস্তানের বিদেশমন্ত্রী জলিল আব্বাস জিলানি ছাড়াও দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারের সঙ্গে বৈঠক করবেন ইরানি বিদেশন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র মুমতাজ জাহরা এক্সে লেখেন, ’বিদেশমন্ত্রী জলিল আব্বাস জিলানির আমন্ত্রণে সাড়া দিয়ে পাকিস্তানে পৌঁছেছেন ইরানি বিদেশমন্ত্রী আবদুল্লাহিয়ান।  চলতি মাসের মাঝামাঝি সময়ে সীমান্তের সন্ত্রাসী আস্তানায় হামলা ও পালটা হামলা নিয়ে ইরান ও পাকিস্তানের সম্পর্কে খানিকটা ফাটল ধরে। এই ঘটনার সপ্তাহখানেক পরে দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমিত হয়। এখন দুই দেশেরই রাষ্ট্রদূত পুনরায় নিজ নিজ কর্মস্থলে ফিরে গেছেন। ২৭ জানুয়ারি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তেহরানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতের কাছ থেকে শংসাপত্র গ্রহণ করেন। তিনি দুই দেশের সীমান্তকে নিরাপত্তাহীনতা থেকে রক্ষা করার এবং দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।  সূত্রের খবর, ক্ষেপণাস্ত্র হামলার পর দুই দেশ উত্তেজনা কমাতে সম্মত হওয়ায় পাকিস্তানি রাষ্ট্রদূত মুহাম্মদ মুদাসির টিপু চলতি সপ্তাহের শুরুতেই তেহরানে পৌঁছেছেন। পাকিস্তানি রাষ্ট্রদূত এক পোস্টে লিখেছেন, পাকিস্তানের নেতাদের আন্তরিক শুভকামনা নিয়ে তেহরানে এসেছেন। দুই দেশের মধ্যে সম্পর্ক নতুন করে শুরু করার সময় এসেছে বলে জানান তিনি। এদিকে ইরানের বিদেশমন্ত্রকের দক্ষিণ এশিয়া বিষয়ক বিভাগের প্রধান রাসুল মুসাভি জানিয়েছেন, পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোকাদ্দামও ইসলামাবাদে তার দায়িত্ব পুনরায় শুরু করেছেন।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সঞ্জীব ভাটের আর্জি খারিজ শীর্ষ কোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সম্পর্ক উন্নয়নে পাকিস্তান সফরে ইরানি বিদেশমন্ত্রী

আপডেট : ২৯ জানুয়ারী ২০২৪, সোমবার