১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাজা যুদ্ধে যোগ দিচ্ছে ইরাকি প্রতিরোধ ফ্রন্ট

পুবের কলম,ওয়েবডেস্ক: ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ইরাকি প্রতিরোধ ফ্রন্ট। সংগঠনটি ইতিমধ্যেই সিরিয়া ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দায় স্বীকার করেছে। বৃহ্স্পতিবার সিরিয়ার আল তানাফ ও কুনিকো মার্কিন সেনা ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা হয়। গাজায় ইসরাইলি বর্বরতা এবং এই বর্বরতার প্রতি আমেরিকার সমর্থনের প্রতিবাদে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে এই ফ্রন্ট। এর মধ্য দিয়ে তারা গাজা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ শুরু করার দাবি করে। ইরাকের ইসলামি প্রতিরোধ ফ্রন্ট এক বিবৃতিতে বলেছে, তারা তিনটি ড্রোনের সাহায্যে সিরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে আল-তানাফ ঘাঁটিতে হামলা চালিয়েছে। এটি সিরিয়ায় আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এর আগে ইরাকের প্রতিরোধ ফ্রন্ট ইরাকের আল-আনবার প্রদেশের আইন আল আসাদ সামরিক ঘাঁটি এবং উত্তরাঞ্চলীয় ‘আল হারির’ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। এরপর তারা এক বিবৃতিতে দুই সামরিক ঘাঁটিতে হামলার দায় স্বীকার করে। ইরাকের ইসলামি প্রতিরোধ ফ্রন্ট কয়েক দিন ধরেই এই হুঁশিয়ারি দিয়ে আসছিল যে, গাজায় ইসরাইলি বর্বরতা বন্ধ না হলে তারাও এই যুদ্ধে ফিলিস্তিনের হয়ে ঝাঁপাবে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রাহুলের ফোনেও আটকানো গেল না! আসামে বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা ভুপেন বোরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গাজা যুদ্ধে যোগ দিচ্ছে ইরাকি প্রতিরোধ ফ্রন্ট

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, শনিবার