০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আইএস প্রধান হাশেমি নিহত

পুবের কলম ওয়েব ডেস্কঃ সিরিয়ার দারা প্রদেশে অক্টোবরের মাঝামাঝি সময়ে বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মির একটি অভিযানে সন্ত্রাসী গোষ্ঠী আইএসের প্রধান আবু আল-হাসান আল-হাশেমি আল-কুরেশি নিহত হয়েছে বলে দাবি করেছিল মার্কিন সেনা। বুধবার এক বিবৃতিতে আইএস বিষয়টি নিশ্চিত করেছে এবং সংগঠনের নয়া নেতার নাম ঘোষণা করেছে। টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি অডিয়ো বার্তায় আইএস মুখপাত্র জানান, শত্রুদের সঙ্গে লড়াইয়ে মৃত্যু হয়েছে হাশেমির।

আরও পড়ুন: পরকীয়ার পথে কাঁটা স্বামী, ঘুমের ওষুধ খাইয়ে প্রেমিককে নিয়ে নৃশংস খুন স্ত্রীর!

আইএসের মুখপাত্র নতুন নেতার নাম ঘোষণা করে বলেন, আবু আল-হুসাইন আল-হুসেইনি আল-কুরেশিকে তাদের নতুন নেতা নির্বাচিত করা হয়েছে। আইএস মুখপাত্র সমস্ত দেশে সক্রিয় আইএস সদস্যদের নতুন নেতার প্রতি আনুগত্য প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। অডিয়োতে নতুন আইএস নেতা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: নিরাপত্তা বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ, এনকাউন্টারে খতম বেশ কয়েকজন মাওবাদী

আরও পড়ুন: ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সাথে গুলির লড়াই, খতম ২ মাওবাদী

উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে সিরিয়ার ইদলিব শহরে মার্কিন বাহিনীর এক অভিযানে মৃত্যু হয় তৎকালীন আইএস প্রধান আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরেশি এবং আইএস মুখপাত্র আবু হামজা আল-কুরেশির। এরপরই মার্চ মাসে আবু আল-হাসান আল-হাশিমি আল-কুরেশিকে সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করে সংগঠনটি।

এর আগে ২০১৯ সালে সিরিয়ার ইদলিবে মার্কিন ‘ডেল্টা ফোর্স’-এর গোপন অভিযানে নিহত হন আইএসের সর্বোচ্চ নেতা আল-বাগদাদি। তারপর থেকেই দলের ভার সামলাচ্ছিলেন ৪৫ বছর বয়সী শিক্ষক আবু ইব্রাহিম। চলতি বছরের মে মাসে তুরস্কের ইস্তানবুলে হাশেমি গ্রেফতার হয়েছিল বলে খবর পাওয়া যায়। যদিও তা স্বীকার করেনি তুরস্ক।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি কৃষকদের জন্য ‘ডেথ ওয়ারেন্ট’, বার্নালার র‍্যালিতে মোদীকে তীব্র আক্রমণ রাহুলের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আইএস প্রধান হাশেমি নিহত

আপডেট : ২ ডিসেম্বর ২০২২, শুক্রবার