০৭ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

“এটিই কি স্মার্ট সিটির নমুনা?” ইন্দোরে বিষ জলে মৃত্যুর ঘটনায় বিজেপি সরকারকে তীব্র আক্রমণ রাহুলের

পুবের কলম, ওয়েবডেস্ক: ইন্দোরের ভাগীরথপুরায় দূষিত পানীয় জল পানের ফলে মৃত্যুর ঘটনায় শোকাতপ্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকে বিঁধলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। শুক্রবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করার পর তিনি বর্তমান ‘স্মার্ট সিটি’ মডেলের কড়া সমালোচনা করেন। ভুক্তভোগী পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে রাহুল গান্ধী বলেন, “আমি এই মাত্র ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে দেখা করলাম। আমাদের বলা হয়েছিল দেশকে নাকি ‘স্মার্ট সিটি’ দেওয়া হবে। কিন্তু এটিই কি স্মার্ট সিটির সেই নতুন মডেল? যেখানে পানীয় জলের কোনো সুরাহা নেই এবং সাধারণ মানুষকে উল্টে ভয় দেখানো হচ্ছে! ইন্দোরের মানুষ স্বচ্ছ জল পাচ্ছেন না, দূষিত জল খেয়ে মানুষের মৃত্যু হচ্ছে। এই চিত্র শুধু ইন্দোরের নয়, দেশের অনেক শহরেরই একই অবস্থা।” তিনি আরও যোগ করেন, “মানুষকে পরিচ্ছন্ন জল দেওয়া এবং দূষণ নিয়ন্ত্রণ করা সরকারের প্রাথমিক দায়িত্ব। কিন্তু বর্তমান সরকার সেই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ।”

পরিবারগুলোর সঙ্গে দেখা করার সময় তাঁকে বাধা দেওয়া হয়েছিল কি না, এই প্রশ্নের জবাবে কংগ্রেস নেতা স্পষ্ট জানান, “আমাকে বাধা দেওয়া হয়নি। তবে একে আমি রাজনীতি হিসেবে দেখি না। আমি বিরোধী দলনেতা। এখানে মানুষের মৃত্যু হয়েছে, তাঁরা পরিচ্ছন্ন জল পাচ্ছেন না। তাঁদের এই সমস্যাগুলো তুলে ধরাই আমার কাজ এবং দায়িত্ব। আমি তাঁদের সাহায্য করতে এবং তাঁদের পাশে দাঁড়াতে এসেছি। আপনারা একে যা খুশি বলতে পারেন—রাজনীতি বলতে চাইলে তা-ও বলতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না।

আরও পড়ুন: “মনরেগার ধারণাই শেষ করে দিতে চাইছে বিজেপি”, নয়া আইনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক রাহুলের

আরও পড়ুন: “চুপ থেকে মহান জাতি গঠন সম্ভব নয়”, দেশবাসীকে বার্তা রাহুল গান্ধীর
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ওমানের আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ইরানের: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে সাফ জানাল তেহরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

“এটিই কি স্মার্ট সিটির নমুনা?” ইন্দোরে বিষ জলে মৃত্যুর ঘটনায় বিজেপি সরকারকে তীব্র আক্রমণ রাহুলের

আপডেট : ১৭ জানুয়ারী ২০২৬, শনিবার