১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আমেরিকায় ইসলাম বিদ্বেষ আরও বেড়েছে

বিশেষ প্রতিবেদন: ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধের জেরে গত চার মাসে আমেরিকায় মুসলিম বিদ্বেষী বিভিন্ন ঘটনা-অপরাধ ব্যাপক হারে বেড়েছে। মার্কিন মুসলিমদের বৃহত্তম সংস্থা ‘দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স’ এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর এই তিন মাসে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে মুসলিম ও ইসলাম-বিদ্বেষী ঘটনা ও অপরাধ সংক্রান্ত ৩,৫৭৮টি অভিযোগ মিলেছে। চাকরিক্ষেত্রে বঞ্চনা-বৈষম্য ও চাকরিচ্যুতি, ঘৃণামূলক অপরাধ-ঘটনা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বৈষম্যমূলক নীতিসহ আরও বিভিন্ন বিদ্বেষপূর্ণ আচরণের শিকার হয়েছেন মুসলিমরা। অভিযোগের সংখ্যা বিশ্লেষণ করে দেখা গেছে,  ২০২২ সালের অক্টোবর-ডিসেম্বরের তুলনায় ২০২৩ সালের এই সময়সীমায় আমেরিকায় ইসলাম বিদ্বেষী ঘটনা ও অপরাধ বেড়েছে প্রায় ১৮০ শতাংশ। এই সময়সীমার মধ্যে চাকরিক্ষেত্রে বৈষম্যের ঘটনা ঘটেছে ৬৬২টি, বিভিন্ন অঙ্গরাজ্যে মুসলিমদের প্রতি ঘৃণামূলক আচরণ ও অপরাধ ঘটেছে অন্তত ৪৭২ বার এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মুসলিমরা বঞ্চনা-বৈষম্যের শিকার হয়েছেন ৪৪৮ বার। ‘এসব ঘটনায় প্রমাণিত হয় যে বর্তমানে আমেরিকাজুড়ে ইসলাম-বিদ্বেষ এবং ফিলিস্তিন-বিদ্বেষের ঢেউ চলছে,’ এক বিবৃতিতে বলেছে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স। এদিকে, আমেরিকায় মুসলিম-বিদ্বেষের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ইহুদি-বিদ্বেষী মনোভাবও। দেশটিতে বসবাসকারী ইহুদিদের বৃহত্তম সংস্থা অ্যান্টি ডিফেমেশন লীগের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে যত ইহুদিবিদ্বেষী ঘটনা ঘটেছে, শতকরা হিসেবে তা গত ২০২২ সালের অক্টোবর-ডিসেম্বর সময়সীমার তুলনায় ৩৬০ শতাংশ বেশি।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সঞ্জীব ভাটের আর্জি খারিজ শীর্ষ কোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আমেরিকায় ইসলাম বিদ্বেষ আরও বেড়েছে

আপডেট : ২৯ জানুয়ারী ২০২৪, সোমবার