১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আইসিজে-তে ইসরাইলের বিরুদ্ধে মামলার রায় আজ

হেগ, ২৬ জানুয়ারি: গাজায় বর্বর আক্রমণ ও গণহত্যার অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) দেশটির বিরুদ্ধে মামলা দায়ের করেছিল দক্ষিণ আফ্রিকা। বেশ কয়েক দফা শুনানির পর বিষয়টি নিয়ে আজ শুক্রবার অস্থায়ী আদেশ বা রায় দেওয়ার কথা আইসিজে’র বিচারকদের। নেদারল্যান্ডসের ‘দ্য হেগে’ অবস্থিত আইসিজের প্রধান কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বুধবার প্রকাশিত আইসিজের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৬ জানুয়ারি) গাজা উপত্যকায় গণহত্যার অপরাধ ও এর প্রতিরোধ এবং শাস্তি সংক্রান্ত কনভেনশনের প্রয়োগের বিষয়ে ইসরাইলের বিরুদ্ধে দায়ের করা মামলায় (দক্ষিণ আফ্রিকা বনাম ইসরাইল) দক্ষিণ আফ্রিকার অনুরোধের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণের বিষয় অস্থায়ী আদেশ দেবে আইসিজে। সেখানে সবার প্রবেশাধিকার উন্মুক্ত থাকবে। শুনানির পর আইসিজের প্রেসিডেন্ট জন ই. ডনেহিউ আদালতের রায় পড়ে শোনাবেন। এর আগে গত ২৯ ডিসেম্বর গাজায় ‘গণহত্যামূলক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) মামলা করে দক্ষিণ আফ্রিকা। আদালতে জমা দেওয়া ৮৪ পৃষ্ঠার নথিপত্র অনুসারে, ইসরাইলের কর্মকাণ্ড সবই গণহত্যামূলক। কারণ, তা ফিলিস্তিনিদের একটি উল্লেখযোগ্য অংশকে নির্মূল করার উদ্দেশ্যে সংঘটিত হচ্ছে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সঞ্জীব ভাটের আর্জি খারিজ শীর্ষ কোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আইসিজে-তে ইসরাইলের বিরুদ্ধে মামলার রায় আজ

আপডেট : ২৬ জানুয়ারী ২০২৪, শুক্রবার