পুবের কলম ওয়েবডেস্কঃ ইজরায়েলের একটি কারাগার থেকে ৬ জন ফিলিস্তিনি বন্দী পালিয়ে যাওয়ার পর ফের গাজা উপত্যকায় রকেট হানা চালালো ইজরায়েল।
আরও পড়ুন:
ইজরায়েলের সামরিক বাহিনী আজ শনিবার এই রকেট হানা চালিয়েছে। এই হামলা চালানোর কথা তারা স্বীকারও করেছে।
এই হানার পর হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি।আরও পড়ুন:
ইজরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ব্যবহার করে গাজা থেকে আসা রকেট ভূপতিত করা হয়। তবে আশকালন শহরের অধিকবাসীরা জানিয়েছে, তারা বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।
আরও পড়ুন:
ইজরায়েলের কারাগার থেকে ফিলিস্থিনি বন্দীদের পালিয়ে যাওয়ার ঘটনার প্রতিহিংসা চরিতার্থ করতেই এই রকেট হানা বলে করছেন আন্তর্জাতিক ওয়াকিবহাল মহল।