১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরাইল, নিহত ১১ ফিলিস্তিনি

পুবের কলম, ওয়েবডেস্ক: যুদ্ধবিরতির তোয়াক্কা না করেই ফের গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করল ইসরাইল। ইহুদি সেনাবাহিনী জানিয়েছে, তারা কয়েক ডজন লক্ষ্যবস্তুতে ‘ব্যাপক ও বিস্তৃত’ বিমান হামলা চালাচ্ছে। বর্বরোচিত হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছে বলে খবর। খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের আবাসস্থলে ইসরাইলি হামলায় এক ফিলিস্তিনি নিহত এবং অনেকে আহত হয়েছেন। গাজা সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, ইসরাইলি বিমান হামলায় বিধ্বস্ত উপত্যকাজুড়ে রবিবার কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রতিবেদন অনুযায়ী, গাজার মধ্যাঞ্চলের আজ-জাওয়াইদায় সাংবাদিকদের আবাসস্থলে ইসরাইলি বিমান হামলায় একজন সাংবাদিকসহ দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও উত্তর গাজায় ‘বেসামরিক লোকদের একটি দলকে’ লক্ষ্য করে ইসরাইলি হামলায় ছয়জন নিহত হন।

আরও পড়ুন: যুদ্ধবিরতির চুক্তিতে গাজাবাসীর আনন্দ, তবে আছে উৎকণ্ঠাও

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় এবং ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধবিরতি ইসরাইল এবং হামাসের মধ্যে দুই বছরেরও বেশি সময় ধরে চলমান ধ্বংসাত্মক যুদ্ধের অবসান ঘটায়। তবে স্পষ্টতই সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। যদিও এর আগে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতির চুক্তি ভাঙার অভিযোগ তোলে নেতানিয়াহু।

আরও পড়ুন: কে রুখবে নেতানিয়াহুকে? ট্রাম্পের শান্তি আহ্বান অগ্রাহ্য করে গাজায় ইসরাইলের ভয়াবহ হামলা, নিহত ৭০

আরও পড়ুন: মাঝ পথেই থেমে গেল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, আটক শেষ জাহাজটিও
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

নাইটক্লাবে নিষিদ্ধ আতশবাজি, দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কড়া গোয়া সরকার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরাইল, নিহত ১১ ফিলিস্তিনি

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, রবিবার