১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পশ্চিম তীরে ইসরাইলি অভিযান, গ্রেফতার ৬০০

পুবের কলম,ওয়েবডেস্ক: গাজায় হামলার মধ্যেই ফিলিস্তিনের পশ্চিম তীরে বিশেষ অভিযান চালিয়েছে যায়নবাদী পুলিশ। রবিবার রাতব্যাপী চালানো এই অভিযানে অন্তত ৬০০ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইলি পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গ্রেফতার এই ফিলিস্তিনিদের কোনও অপরাধের রেকর্ড নেই বলে দাবি করেছেন তাদের স্বজন ও আইনজীবীরা। ইসরাইলি পুলিশ ও নিরাপত্তা বাহিনী এ ব্যাপারে কোনও বিবৃতি দেয়নি। তবে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘প্রশাসনিক’ কারণে গ্রেফতার করা হয়েছে এই ফিলিস্তিনিদের। মনে করা হচ্ছে, পশ্চিম তীরে ইসরাইল-বিরোধী বিক্ষোভ ও কার্যকলাপ রুখতেই এই পদক্ষেপ নিয়েছে তেল আবিব।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রামকৃষ্ণ পরমহংসদেবের নামের আগে ‘স্বামী’ শব্দ ব্যবহার প্রধানমন্ত্রীর, ‘বাংলাকে অপমান’ গর্জে উঠলেন মমতা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পশ্চিম তীরে ইসরাইলি অভিযান, গ্রেফতার ৬০০

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, শনিবার