১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলের লাগাতার এয়ারস্ট্রাইক, গাজায় মৃত ৩০০০, আহত ১০ হাজার ছুঁই ছুঁই

পুবের কলম,ওয়েবডেস্ক: যুদ্ধের আঁচে ছারখার গাজা। আক্রমণ পাল্টা আক্রমণে বিপর্যস্ত সাধারণ জনজীবন। ‘হানাদার’ ইসরাইল ও ‘মুক্তিযোদ্ধা’ হামাসের যুদ্ধে এখনও পর্যন্ত ৪৫০০ হাজার মানুষ নিহত হয়েছে। যার মধ্যে শুধু গাজায় ৩০০০ মানুষ ‘শহিদ’ হয়েছেন। আহত ১০ হাজার ছুঁই ছুঁই। অন্যদিকে ইসরাইলে কমপক্ষে ১৫০০ মানুষ নিহত হয়েছে। গাজা সংবাদমাধ্যম সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় ২৫৪ জন  ফিলিস্তিনি ‘শহিদ’ হয়েছেন। ‘শহিদ’-এর ৬৪ শতাংশ  মহিলা  ও শিশু।

৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় হামাস। জবাবে গাজায় হামলা শুরু করে ইসরাইল। শেষ খবর পাওয়া পর্যন্ত  ইসরাইলে ১,৪৫০ জন মারা গেছেন। আহত হয়েছেন সাড়ে তিন হাজার।

প্রসঙ্গত, চতুর্দিক থেকে গাজা অবরুদ্ধ করে রেখেছে ইসরাইল। আগেই জল, বিদ্যুৎ ও খাবার সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি ভিন্ন দেশের ত্রাণ পর্যন্ত যুদ্ধ-বিধ্বস্ত গাজায় পৌঁছাতে দিচ্ছে না ইসরাইল। এদিকে, জানা গেছে গাজায় আর মাত্র ২৪ ঘণ্টার জন্য জল, বিদ্যুৎ ও জ্বালানি অবশিষ্ট রয়েছে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

‘বেলাইন’ সিপিএমে অস্বস্তি: প্রাথমিক সদস্যপদ ছাড়লেন ‘বিদ্রোহী’ প্রতীক উর রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইসরাইলের লাগাতার এয়ারস্ট্রাইক, গাজায় মৃত ৩০০০, আহত ১০ হাজার ছুঁই ছুঁই

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, মঙ্গলবার