১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বের মানচিত্র থেকে ইসরাইলের নাম মুছে দিল চিন

পুবের কলম,ওয়েবডেস্ক: ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে চলছে যুদ্ধ। আর সেই যুদ্ধের আবহে বিশ্বের মানচিত্র থেকে ইসরাইলের নাম মুছে দিল চিন। চিন প্রশাসনের তরফে অবশ্য কোনও নতুন মানচিত্র প্রকাশ করা হয়নি। তবে চিনের অন্যতম বড় প্রযুক্তি সংস্থা বাইদু এবং আলিবাবার সাম্প্রতিক অনলাইন মানচিত্রে ইসরাইলের নাম আর নেই! বাইদু’র অনলাইন মানচিত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইসরাইল ও ফিলিস্তিনের সীমানা চিহ্নিত করা আছে। ইসরাইলের শহরগুলিও আছে। কিন্তু, ইসরাইল দেশটিই নেই! একই দৃশ্য দেখা গিয়েছে আলিবাবার অনলাইন মানচিত্রেও।

চিনের প্রেসিডেন্ট জিনপিং প্রকাশ্যেই ফিলিস্তিনের দিকে তার সমর্থন প্রকাশ করেছেন। সউদি আরবে রিয়াধ-গালফ-চিন শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সম্প্রতি তিনি বলেন, ফিলিস্তিনিরা ঐতিহাসিক ভাবে যে অবিচার সহ্য করেছে, তা আর এগোতে দেওয়া যায় না।

সরাসরি চিন সরকার এ কাজ করেনি ঠিকই। তবে ওই দুই সংস্থার প্রকাশিত মানচিত্রে চিন সরকারের যে সমর্থন রয়েছে, তা বলাই বাহুল্য। কারণ, অতীতে বেশ কয়েকটি ক্ষেত্রে দেখা গিয়েছে, চিন প্রশাসনের নির্দিষ্ট করা মানচিত্রের একচুল এদিক-ওদিক হলেই, মানচিত্র প্রকাশক সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করছে চিন সরকার। এবার তেমন কিছু এখনও ঘটেনি।

৭ অক্টোবর ইসরাইলে হামাস-হামলার পরে, বিশ্বের প্রায় সব দেশই হামাস গোষ্ঠীর হামলার সমালোচনা করেছিল। তবে তখনই চিনের পক্ষ থেকে সুস্পষ্ট কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। হামাসের বিরুদ্ধে কড়া অবস্থান না নেওয়ার জন্য এতদিন চিনের সমালোচনাই করছিল ইসরাইল। সেই প্রেক্ষিতে এই চিনা-অস্ত্রে ঘায়েল দেশটি। রাষ্ট্রসংঘে বরাবরই যুদ্ধ বন্ধের প্রস্তাবকে সমর্থন জানিয়েছে চিন।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রাহুলের ফোনেও আটকানো গেল না! আসামে বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা ভুপেন বোরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশ্বের মানচিত্র থেকে ইসরাইলের নাম মুছে দিল চিন

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, মঙ্গলবার