১৯ জানুয়ারী ২০২৬, সোমবার, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিজেপির দেশবাসীর উপরে একনায়কতন্ত্রের ধারণা চাপিয়ে দেওয়া লজ্জাজনক, ওয়েনাড় থেকে কটাক্ষ রাহুলের

পুবের কলম, ওয়েবডেস্ক:  কেরলের ২০টি লোকসভা নির্বাচনের ভোট আগামী ২৬ মার্চ। ওয়েনাড় বিধানসভা থেকে ভোটে লড়বেন সাংসদ, কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধি। তবে সোমবার প্রচারের আগেই বিড়ম্বনায় পড়তে হয় রাহুলকে। তার চপার তামিলনাড়ুর নীলগিরিতে ল্যান্ড করার সঙ্গে সঙ্গেই কমিশনের ‘ফ্লাইং স্কোয়াড’ রাহুলের সেই চপারে হানা দেয়।

এদিনের প্রচার থেকেই বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন রাহুল গান্ধি। এদিন তিনি বলেন, বিজেপির পরিকল্পনা ভারতে একজনই নেতা থাকবে, এই ধরনের চিন্তাভাবনা জাতির জন্য লজ্জাজনক। ওয়েনাড়ের সাংসদ বলেন, ভারত হল একটি ফুলের তোড়ার মতো, দেশের প্রত্যেক মানুষকে সম্মান করতে হবে। কারণ দেশ ফুলের তোড়ার সৌন্দর্যকে প্রচার করে। রাহুল বলেন, মানুষের উপর দেশের একজন নেতার ধারণা চাপিয়ে দেওয়া, তরুণ সমাজের প্রতিটি ভারতীয়কে অপমান করা।

রাহুল এদিন জনসভা থেকে প্রশ্ন তোলেন কেন দেশে একের অধিক নেতা থাকবে না, এখানেই হচ্ছে কংগ্রেস আর বিজেপির মধ্যে চিন্তাধারার পার্থক্য। রাহুল দাবি করেন, কংগ্রেস চায় মানুষের কথা শুনতে, দেশবাসীর ভালোবাসা, বিশ্বাস, ধর্ম, সংস্কৃতিকে সম্মান জানাতে। কিন্তু বিজেপি ওপর থেকে মানুষের ঘাড়ে কিছু ধারণা জোর করে চাপিয়ে দিতে চায়। রাহুল তীব্র কটাক্ষের সুরে বলেন, আরএসএস-এর আদর্শে ঔপনিবেশিক হওয়ার জন্য আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাইনি। আমরা চাই ভারত দেশের মানুষের দ্বারা শাসিত হোক।
১৫ এপ্রিল এই নিয়ে দ্বিতীয়বার রাহুল গান্ধি তার নিজস্ব বিধানসভা কেন্দ্র ওয়েনাড়ে প্রচার সারলেন।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বিচারের আগে জামিন পাওয়া নাগরিকের অধিকার: উমর-শারজিলদের নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রাক্তন চন্দ্রচূড়ের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিজেপির দেশবাসীর উপরে একনায়কতন্ত্রের ধারণা চাপিয়ে দেওয়া লজ্জাজনক, ওয়েনাড় থেকে কটাক্ষ রাহুলের

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, সোমবার