১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষতা বৃদ্ধিতে নতুন কোর্স চালু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

পুবের কলম প্রতিবেদক:  পড়ুয়াদের দক্ষতা বাড়াতে সার্টিফিকেট কোর্স চালু করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই কোর্স বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্বাবধানে থাকবে। পাঠক্রমটির নাম-‘স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং অন ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, রিপেয়ারিং, মেনটেনেন্স অ্যান্ড সেফটি প্র্যাক্টিসেস’। কোর্সটির মেয়াদ এক বছর। জানুয়ারি থেকে পাঠক্রমের ক্লাস শুরু হবে। চলবে ডিসেম্বর মাস পর্যন্ত। মোট ৬০টি আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।

বৈদ্যুতিক কাজকর্মের প্রতি আগ্রহ থাকলে এ বার সে সম্পর্কিত কাজের প্রশিক্ষণের জন্য কোর্স চালু করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই নিয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। ইলেকট্রিক্যাল কাজকর্মে পড়ুয়াদের দক্ষতা বৃদ্ধির জন্য এই সার্টিফিকেট কোর্স চালুর ভাবনা। এর জন্য অফলাইনেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রমজানের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দক্ষতা বৃদ্ধিতে নতুন কোর্স চালু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, মঙ্গলবার