১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাজাবাসীর সহায়তায় ১ কোটি ডলার দেবে জাপান

পুবের কলম,ওয়েবডেস্ক: ইসরাইলের লাগাতার বিমানহামলায় বিধ্বস্ত অবরুদ্ধ গাজা উপত্যকা। বেসামরিক নিরীহ গাজাবাসীকে নির্বিচারে হত্যা করে চলেছে ইহুদি বাহিনী। গাজার  এসব বেসামরিক নাগরিকদের ১ কোটি ডলার মানবিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে জাপান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া বিবৃতি জারি করে এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে ইসরাইল ও কলম্বিয়ার মধ্যে ইতিমধ্যেই কূটনৈতিক বিরোধ দেখা দিয়েছে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী এদিন বলেন, তিনি ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তিনি আশাবাদী শীঘ্রই ইসরাইল-ফিলিস্তিন পরিস্থিতি শান্ত হবে।

উল্লেখ্য, ৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলার জবাবে গাজা উপত্যকায় পাল্টা অভিযান শুরু করে ইসরাইল। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় গাজার সব সীমান্তপথ, বিচ্ছিন্ন করে দেওয়া হয় উপত্যকার জল ও বিদ্যুৎ সংযোগও। একদিকে ইসরাইলি বিমান বাহিনীর বোমা বর্ষণ, আর অন্যদিকে জল-বিদ্যুৎ সংযোগ  বিচ্ছিন্ন থাকায় ব্যাপক বিপর্যয়ের মধ্যে পড়ে গাজার  সাধারণ বেসামরিক লোকজন। বিশেষ করে কয়েকদিন আগে জ্বালানির অভাবে গাজার একমাত্র বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় হাসপাতালের চিকিৎসা সেবাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সন্দেহ বাংলাদেশি: অবৈধ বসবাসের অভিযোগে ১১ জন মহিলাকে আটক মহারাষ্ট্র পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গাজাবাসীর সহায়তায় ১ কোটি ডলার দেবে জাপান

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, বুধবার