০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অসমে আতঙ্ক বাড়িয়ে তুলছে জাপানি এনসেফেলাইটিস, গত ১৫ দিনে মৃত কমপক্ষে ২৩

পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা, মাঙ্কি পক্স তার মধ্যেই আতঙ্ক বাড়িয়ে তুলছে জাপানি এনসেফেলাইটিস। বন্যা দুর্গত অসমে জাপানি এনসেফেলাইটিস ক্রমশ আতঙ্ক বাড়িয়ে তুলছে। জাতীয় স্বাস্থ্য মিশনের তরফে জানানো হয়েছে,  সংক্রমণ ছড়িয়ে পড়ার পর বিগত ১৫ দিনে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে জাপানিজ এনসেফেলাইটিসে। ১ জুলাই থেকে এই সংক্রমণ ক্রমশ বাড়তে শুরু করে। গত একদিনেই মশাবাহিত প্রাণহানি হয়েছে তিন জনের। এদের মধ্যে দুজন নালবাড়ি, একজন মরিগাঁও অঞ্চলের বাসিন্দা। একদিনে জাপানিজ এনসেফলাইটিসে আক্রান্তও হয়েছেন ১৬ জন।

আরও পড়ুন: কংগ্রেস জমানায় ৭ জেলায় অনুপ্রবেশকারী ৬৪ লাখ! অসমের জনতাত্ত্বিক পরিবর্তন নিয়ে দাবি শাহের

বরপেটা, কামরূপ, কারবি ও হোজাই থেকে একজন করে আক্রান্তের খোঁজ মিলেছে। নাগাঁও থেকে চারজন, শিবসাগর থেকে দুইজন এবং নালবাড়ি ও উদালগিরি জেলা থেকেও তিনজন করে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। এই নিয়ে রাজ্যে এখনও অবধি ১৬০টি জাপানিজ এনসেফালাইটিসের কেস জমা পড়েছে বলে জাতীয় স্বাস্থ্য মিশনের  রিপোর্টে জানানো হয়েছে।

আরও পড়ুন: গোরু চোর সন্দেহে গণপিটুনি অসমে: অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু একজনের, গুরুতর আহত ৪

আরও পড়ুন: এক সন্তানেই থামবেন না, ২-৩টি করে সন্তান নিন: হিন্দুদের আহ্বান অসমের মুখ্যমন্ত্রীর

রাজ্য প্রশাসনের সূত্রে খবর, অসমে বন্যা পরিস্থিতি হওয়ার পর থেকে জাপানি এনসেফেলাইটিস মাথাচাড়া দিয়ে উঠেছে। রাজ্যের গোলাঘাট, জোরহাট, মাজুলি, শিবসাগর, লখিমপুরে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মধ্য অসমের নাগাঁও, হোজাই, মরিগাঁও, কারবি জেলা এবং নিম্নভাগে বরপেটা, কামরূপ মেট্রোপলিটন, নালবাড়ি ও উদালগিরিতেও আক্রান্তের সংখ্যা বেড়েছে। প্রশাসন সূত্রে সর্বত্র নজরদারি চালানো হয়েছে। সূত্রের খবর, অসমে জাপানি এনকেফেলাইটিসে শুধুমাত্র পয়লা জুলাই পর্যন্ত ১২১ টি কেস দাখিল করা হয়েছে। কার্যত এই মুহূর্তে জাপানি এনকেফেলাইটিস অসম প্রশাসনের অন্যতম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

সর্বধিক পাঠিত

ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব, ভোট চলতি সপ্তাহে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অসমে আতঙ্ক বাড়িয়ে তুলছে জাপানি এনসেফেলাইটিস, গত ১৫ দিনে মৃত কমপক্ষে ২৩

আপডেট : ১৬ জুলাই ২০২২, শনিবার