১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জেদ্দার ভাসমান মসজিদ

পুবের কলম,ওয়েবডেস্ক: সউদি আরবের জেদ্দায় অবস্থিত ভাসমান মসজিদ ‘আর-রহমাহ’ দর্শনার্থীদের কাছে আকর্ষণের একটি জায়গা। লোহিত সাগরের তীরে নির্মিত এই মসজিদটিকে অনেকে জাহাজের সঙ্গে তুলনা করেন। ১৯৮৫ সালে নির্মিত এই মসজিদটির আয়তন ২,৪০০ বর্গমিটার। আটটি স্তম্ভের উপর দণ্ডায়মান মসজিদের উপরের দিকে রয়েছে নীলাভ রঙের বড় একটি গম্বুজ। এর পাশাপাশি রয়েছে ৫২টি ছোট গম্বুজ। বাইরের আঙিনায় রয়েছে ২৩টি স্বয়ংক্রিয় ছাতা। সবগুলো গম্বুজ ও ছাতার ওপর পবিত্র আল-কুরআনের বিভিন্ন আয়াত লিপিবদ্ধ রয়েছে। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় লোহিত সাগরের পটভূমিতে মসজিদটির সৌন্দর্য্য উপভোগের জন্য দেশ-বিদেশের অসংখ্য পর্যটক ও মুসল্লিরা ভিড় জমান এই মসজিদে। মসজিদ প্রাঙ্গণে বসে সমুদ্রতীরের মনোরম দৃশ্যও উপভোগ করেন তাঁরা।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সঞ্জীব ভাটের আর্জি খারিজ শীর্ষ কোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জেদ্দার ভাসমান মসজিদ

আপডেট : ২৭ জানুয়ারী ২০২৪, শনিবার