১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

১২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত জীবনকৃষ্ণের

পুবের কলম, ওয়েব ডেস্ক: ১২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত জীবনকৃষ্ণের। শনিবার মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ককে ফের ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়। আদালত ১২ সেপ্টেম্বর পর্যন্ত জীবনকৃষ্ণ সাহার জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বলেই খবর। 

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে আগেই কেন্দ্রীয় সংস্থা ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন বড়ঞার তৃণমূল কংগ্রেস বিধায়ক।  এদিন কোর্টে তোলা হলে ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। যদিও নেতার গ্রেফতারির পিছনে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন খোদ বিধায়ক।

জানা গেছে, সোমবার তাঁকে মুর্শিদাবাদের বাড়ি থেকে গ্রেফতার করে ইডি। ওইদিনই তাঁকে কলকাতায় এনে আদালতে তোলা হয়। আদালত বিধায়ককে ইডি হেফাজতে রাখার নির্দেশ দেন। সেই সময় একাধিকবার জেরার সম্মুখীন হতে হয় বিধায়ককে। এদিন হেফাজতের আগে বিধাননগর মহকুমা হাসপাতালে শারীরিক পরীক্ষা করানো হয়েছিল বিধায়কের। হাসপাতাল থেকে বেরনোর সময় তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের আঁচ করেন তিনি।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ইরান ছাড়ার জরুরি সতর্কতা যুক্তরাষ্ট্রের, নাগরিকদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত জীবনকৃষ্ণের

আপডেট : ৩০ অগাস্ট ২০২৫, শনিবার