১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জিতনে ভি মোহামেডান বাচ্চা হ্যায়……… যোগীরাজ্যে ক্লাসের হিন্দু পড়ুয়াদের দিয়ে মুসলিম ছাত্রদের মারধরের নির্দেশ শিক্ষিকার

পুবের কলম,ওয়েবডেস্ক: হিন্দু-মুসলিম মেরুকরণে জর্জরিত উত্তর প্রদেশ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের শাসনামলে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক কর্মকাণ্ড এখন রুটিনে পরিণত হয়েছে। এবার ক্লাসের সমস্ত মুসলিম পড়ুয়াদের বিরুদ্ধে ষড়যন্ত্রের ঘটনা প্রকাশ্যে এসেছে। অভিযোগ এক শিক্ষিকার  বিরুদ্ধে। জানা গেছে, ক্লাসের একের পর এক মুসলিম পড়ুয়াকে হিন্দু পড়ুয়াদের দিয়ে মার খাওয়ালেন এক শিক্ষিকা।  অভিযুক্ত শিক্ষিকার নাম ত্রিপ্তা ত্যাগী।  ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, সেই শিক্ষিকা ক্লাসের পড়ুয়াদের  বলছেন, ‘আমি ঘোষণা করছি যে ক্লাসে যত মহামেডন বাচ্চা আছে তাদেরকে যেন একটা করে চড় মারা হয়।’ ঘটনাপ্রসঙ্গে, ছাত্রের বাবা সংবাদমাধ্যমে জানিয়েছেন, তিনি তাঁর  ছেলেকে ওই স্কুল থেকে ছাড়িয়ে নিয়েছেন।   স্কুল তাঁর ছেলের ভর্তি ফি ফেরত দেবে।

বিষয়টি নিয়ে বিজেপিকে কটাক্ষ করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি।  তিনি টুইট করে বলেছেন, “নিরীহ শিশুদের মনে বৈষম্যের বিষ  প্রবেশ করানো হচ্ছে।  স্কুলের মতো পবিত্র স্থানকে ঘৃণার বাজারে পরিণত করার চেয়ে খারাপ কিছুই হতে পারেনা।  বিজেপি ভারতের প্রতিটি কোণে আগুন লাগাচ্ছে। শিশুরাই ভারতের ভবিষ্যৎ- তাদের মনে  কোন ঘৃণা নেই, আমাদের সবাইকে একসঙ্গে তাদের ভালবাসা শেখাতে হবে।

https://twitter.com/muzafarnagarpol/status/1695102804551934221?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1695102804551934221%7Ctwgr%5Ea35b505618123760615bf362e306834c6b7acc32%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Findia-news%2Fjitne-bhi-muslim-bachche-hai-maaro-video-of-up-teacher-viral-police-react-101692970632783.html

এদিকে এই ঘটনার ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এর প্রতিবাদ করেছেন হায়দরাবাদের সাংসদ তথা এআইএমআইএম-এর সভাপতি আসাদউদ্দিন ওয়াইস। তিনি যোগী আদিত্যনাথকে কটাক্ষ করে বলেছেন, এই আপনার অপরাধমুক্ত রাজ্য? আপনি বলেছিলেন যারা অপরাধ করবে তাদের শাস্তি হবে, এটাই আপনার নীতি, তাই না?

এখন কোথায় আপনার আইন? পুলিশ কি এই শিক্ষককে ছেড়ে দিচ্ছে? এই শিশুটির সঙ্গে যা ঘটেছে তার জন্য যোগী আদিত্যনাথ এবং তার ঘৃণ্য চিন্তাভাবনা দায়ী। সম্ভবত আপনি এই অপরাধীকে লখনউতে ডেকে তাকে পুরস্কৃত করবেন। কঠোর ব্যবস্থা নেওয়া পুলিশের কাজ। কিন্তু পুলিশ কী আদৈও সেই কাজ পালন করবে?

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জিতনে ভি মোহামেডান বাচ্চা হ্যায়……… যোগীরাজ্যে ক্লাসের হিন্দু পড়ুয়াদের দিয়ে মুসলিম ছাত্রদের মারধরের নির্দেশ শিক্ষিকার

আপডেট : ২৫ অগাস্ট ২০২৩, শুক্রবার