২০ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নবী দিবসের অনুষ্ঠান সেরে পথে দুর্ঘটনার শিকার পুবের কলম সাংবাদিক, আপাতত সুস্থ

এস জে আব্বাস, শক্তিগড়: অল্পের জন্য বড়সড় দূর্ঘটনার হাত থেকে  রক্ষা পেলেন পুবের কলম পত্রিকার দুই সাংবাদিক সফিকুল ইসলাম দুলাল ও শক্তিগড়ের সেখ জাহির আব্বাস ।  জানা গেছে, রবিবার সন্ধ্যা রাতে কলকাতায় পুবের কলম আয়োজিত ‘নবী দিবস’ উপলক্ষ্যে অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। ২ নম্বর জাতীয় সড়কের পাশে জোগ্রাম গামী লিংক রোডে  চার চাকার গাড়ির ড্রাইভার  রাস্তার খানাখন্দ ও কম আলোয় অসতর্কতাবশত  রাস্তার  পাশে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারে।  গাড়িটির গতি কম থাকায় এক পাক ঘুরে গিয়ে নয়নজুলির পাশে দাঁড়িয়ে পড়ে। তবে, নয়নজুলি তে পাল্টি খেলে আরও বড় বিপদ হতে পারত বলে জানান প্রত্যক্ষদর্শীরা । গাড়িটির সামনের ডান দিকের চাকা সহ সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়। গাড়ির ভিতরের এমারজেন্সি বেলুন সক্রিয় হয়ে ওঠায় চালক সহ সাথে থাকা দুই সাংবাদিকের অল্প স্বল্প চোট লাগে। বর্তমানে তাঁরা আপাতত সুস্থ। সফিকুল সাহেবরা বলেন, আল্লাহ্ পাকের অশেষ করুণা ও মানুষের দোয়ায় প্রাণে বেঁচে গেছি।

সর্বধিক পাঠিত

বিচারের আগে জামিন পাওয়া নাগরিকের অধিকার: উমর-শারজিলদের নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রাক্তন চন্দ্রচূড়ের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নবী দিবসের অনুষ্ঠান সেরে পথে দুর্ঘটনার শিকার পুবের কলম সাংবাদিক, আপাতত সুস্থ

আপডেট : ২৪ অক্টোবর ২০২২, সোমবার