০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

Breaking: বিকেল ৫ টাই শপথ নীতীশের, কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছাবেন জেপি নাড্ডা

পুবের কলম,ওয়েব ডেস্ক: বিহারের রাজনীতিতে তুমুল উত্তেজনা। এদিন সকাল ১১ টা নাগাদ রাজ্যপালের হাতে ইস্তফা তুলে দেন নীতীশ কুমার। এই নিয়ে শনিবার দফায় দফায় নিজের দলের বিধায়কদের সঙ্গে বৈঠক করেছেন নীতীশ।

সূত্রের খবর, রবিবার বিকেলেই জেডিইউ এবং বিজেপির তরফে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতীশ। ইতিমধ্যে পটনার উদ্দেশে রওনা দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

সূত্রের খবর, তাঁর উপস্থিতিতেই রবিবার বিকেল থেকে নতুন ইনিংস শুরু করবেন নীতীশ। সেখানে যাচ্ছেন জিতনরাম মাঝির হিন্দুস্তান আওয়াম মোর্চার বিধায়করাও।

সূত্রের খবর, তাঁর সঙ্গে যোগাযোগ করেছে লালুপ্রসাদের আরজেডি ও কংগ্রেস। যদিও নীতীশের দিকেই পাল্লা ভারী জিতনরামের। নীতিশে বাসভবনের বৈঠকে যোগ দিচ্ছেন সেই দলের বিধায়করা।

এদিন সাংবাদিক দের মুখোমুখি হয়ে বলেন, সবকিছু ঠিকঠাক চলছিল না। বিভিন্ন জায়গা থেকে প্রতিক্রিয়া পাচ্ছিলাম। নানা জায়গা থেকে শুনছিলাম। ঠিকমতো সরকার চলছিল না। এবার ইস্তফা দিয়ে দিলাম। সরকার সমাপ্ত হল।’

লোকসভা নির্বাচনে শক্তিশালী বিজেপির সঙ্গে লড়াই করার কয়েক মাস আগে তার পদত্যাগ বিরোধী ব্লকের জন্য একটি বিশাল ধাক্কা বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

২০২৩ সালের ৩০ জানুয়ারি নীতীশ কুমার অবশ্য বলেছিলেন, তিনি মরে গেলেও আর কখনও বিজেপিতে যোগ দেবেন না। সেই সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহও স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন নীতীশের জন্যে বিজেপিতে কোনও জায়গা নেই। সেই ভিডিও আজ ভাইরাল।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বাংলা বললে যদি বাংলাদেশে পুশব্যাক করা হয়, তবে হিন্দি বা উর্দু বললে পাকিস্তানে পাঠান! বাংলাদেশে পুশব্যাক নিয়ে সংসদের সরব শতাব্দী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Breaking: বিকেল ৫ টাই শপথ নীতীশের, কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছাবেন জেপি নাড্ডা

আপডেট : ২৮ জানুয়ারী ২০২৪, রবিবার