১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অ্যাডমিট কার্ড না দেওয়ায় প্রধান শিক্ষকদের মোটা টাকার ব্যাগ আনতে বললেন বিচারপতি বসু

মোল্লা জসিমউদ্দিন: সোমবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে উঠে মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত মামলা।মাধ্যমিক পরীক্ষা শুরু হতে আর মাত্র ২ দিন বাকি। কিন্তু এখনও পর্যন্ত বহু ছাত্রছাত্রী অ্যাডমিট কার্ডই হাতে পাইনি। বিষয়টি কলকাতা হাইকোর্ট অবধি পৌঁছেছে। এদিন এই মামলার শুনানি পর্বে স্কুলের প্রধান শিক্ষকদের মোটা টাকার ব্যাগ নিয়ে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে সিঙ্গেল বেঞ্চ। মাধ্যমিক পরীক্ষার্থীরা অ্যাডমিট না পাওয়া ক্ষুব্ধ হন বিচারপতি বিশ্বজিত্‍ বসু।

সোমবার বিচারপতি এজলাসে জানান , ”মোটা টাকার ব্যাগ নিয়ে হাইকোর্টে আসবেন প্রধান শিক্ষকরা। না হলে পুলিশ দিয়ে আদালতে নিয়ে আসব। সেটা নিশ্চয়ই ভালো দেখাবে না।” মাধ্যমিক পরীক্ষার দু’দিন আগে স্রেফ স্কুলের গাফিলতিতে পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড হাতে পায়নি বলে অভিযোগ জানিয়ে আদালতের দ্বারস্থ বাগুইআটি জ্যাংড়া আদর্শ বিদ্যালয় এবং অশোকনগরের সূর্যমৌলানা আজাদ উচ্চ বিদ্যালয়ের বেশ কিছু ছাত্র-ছাত্রী। এছাড়াও মুর্শিদাবাদের একটি হাইস্কুলের ৮ ছাত্রও অ্যাডমিট কার্ড না পাওয়ায় হাইকোর্টে যায়। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি বিশ্বজিত্‍ বসু।মোটা টাকার ব্যাগ হাতে করে হাইকোর্টে আসতে বলা হয়ছে প্রধান শিক্ষকদের।

ওয়াকিবহাল মহল মনে করছে , বিপুল পরিমাণ জরিমানা করা হতে পারে। এদিন বিচারপতি বলেন, ‘বিপ্লব করার বেলায় প্রধান শিক্ষকদের জুড়ি মেলা ভার। অথচ ছাত্রছাত্রীদের নিয়ে তারা উদাসীন।’এখন দেখার ওইসব প্রধান শিক্ষকদের কতটা সক্রিয়তা ফুটে উঠে? এর পাশাপাশি আদালত তাঁদের আর্থিক ক্ষতিপূরণের কোন নির্দেশ দেয় কিনা?

ট্যাগ :
সর্বধিক পাঠিত

সঞ্জীব ভাটের আর্জি খারিজ শীর্ষ কোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অ্যাডমিট কার্ড না দেওয়ায় প্রধান শিক্ষকদের মোটা টাকার ব্যাগ আনতে বললেন বিচারপতি বসু

আপডেট : ২৯ জানুয়ারী ২০২৪, সোমবার