১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মেধা খোঁজার লক্ষ্যে কালিয়াচক মেধানুসন্ধান পরীক্ষা

পুবের কলম প্রতিবেদক:  মেধা খোঁজার লক্ষ্যে কালিয়াচক মেধানুসন্ধান পরীক্ষা হয়ে গেল শনিবার। কালিয়াচকের ৩টি ব্লকের পড়ুয়ারা অংশ নেয় তাতে। কালিয়াচক রুরাল সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন-‌এর পক্ষ থেকে গত ২০১৭ সাল থেকে এই পরীক্ষা হয়ে আসছে। বিভিন্ন কারণে মাঝের ২ বছর বন্ধ ছিল। আবার শুরু হয়েছে চতুর্থ ও পঞ্চম শ্রেণির পড়ুয়াদের নিয়ে এই পরীক্ষা।

আগামীতে টানা চালিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেছেন আয়োজক সংস্থার সদস্যরা। এদিন কালিয়াচকের কালিকাপুরে শামুয়েল মডার্ন ইন্সটিটিউশন ফর এডুকেশন রিসার্চ সেন্টারে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কালিয়াচক-‌১, ২ ও ৩ ব্লকের প্রায় চারশ ছাত্র-ছাত্রী পরীক্ষা দেয়। উৎকর্ষতা মেধা এবং ওদের বিভিন্ন দিক যাচাই করার উদ্দেশ্যে ও এগিয়ে যাওয়ার লক্ষ্যে এই ট্যালেন্ট সার্চের আয়োজন।

কালিয়াচক ১ ব্লকের অধিকাংশ পড়ুয়া হাজির ছিল। তুলমূলক কিছুটা কম ছিল কালিয়াচক ২ ও কালিয়াচক ৩ ব্লকের ছাত্র-ছাত্রীরা। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান অনেক মানুষ। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা ক্রীড়াবিদ থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ এর উপস্থিতিতে এই ট্যালেন্ট শার্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাহুলের ফোনেও আটকানো গেল না! আসামে বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা ভুপেন বোরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মেধা খোঁজার লক্ষ্যে কালিয়াচক মেধানুসন্ধান পরীক্ষা

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, রবিবার