১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফের উত্তপ্ত কালিয়াগঞ্জ, এবার এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার

সুমিত দে: ধর্ষণকাণ্ডে এমনিতেই উত্তাল হয়ে রয়েছে কালিয়াগঞ্জ। তারই মধ্যে ফের উদ্ধার হল যুবকের গুলিবিদ্ধ দেহ। মৃতের নাম মৃত্যুঞ্জয় বর্মণ। মৃত যুবক বিজেপির সক্রিয় কর্মী বলে দাবি । রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী রায় চৌধুরী।

তাঁর অভিযোগ, গতকাল রাত দুটো নাগাদ কালিয়াগঞ্জ থানার পুলিশ ধরপাকড় শুরু করে। বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মনের ভাইপো মৃত্যুঞ্জয় প্রতিবাদ করায়, তাঁকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। বছর তেত্রিশের মৃত্যুঞ্জয়ের বাড়ি রাধিকাপুর এলাকায়।

স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, রাতে তিন গাড়ি পুলিশ এসে বিষ্ণু বর্মনকে হন্যে হয়ে খুঁজতে থাকে, তাঁকে না পেয়ে ওর বাবাকে তুলে নিয়ে যায়। মৃত ওই যুবক ঘটনার প্রতিবাদ করায় তাঁকে গুলি করেন।  অন্যদিকে কালিয়াগঞ্জে যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধারের ঘটনায় পুলিশকে নিশানা করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ তুললেন বিরোধী দলনেতা। পুলিশ নৃশংস ভাবে রাজবংশী যুবককে খুন করেছে বলে দাবি শুভেন্দুর।  এটা অত্যাচার ও রাষ্ট্রীয় সন্ত্রাসের অন্যতম নিদর্শন। রাজ্য জ্বলছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় ‘সম্রাট নিরোর’ মতো ভূমিকা পালন করছেন।

গতকালই  সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কালিয়াগঞ্জের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তার কিছুক্ষণের মধ্যেই পুলিশ তাঁর নির্দেশ পালন করেছে। এই নৃশংস হত্যার দায় তাঁকেই নিতে হবে, ট্যুইট বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রাত ১২টা থেকে অনলাইনেও মমতার ‘যুবসাথী’ আবেদন শুরু, অফলাইনের চাপ কমাতে নবান্নের উদ্যোগ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের উত্তপ্ত কালিয়াগঞ্জ, এবার এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার