১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চায়েতে হাওড়ায় সব আসনে জয়ের ডাক কল্যাণের

আরও পড়ুন: সোদপুর নির্যাতিতা কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত আরিয়ান খান

আরও পড়ুন: হাওড়ায় একাধিক ট্রেন বাতিল, যাত্রী ভোগান্তি অব্যাহত

আরও পড়ুন: মেয়ের মৃত্যুশোকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা হাওড়ার দম্পতির, লঞ্চ কর্মীদের চেষ্টায় উদ্ধার

আইভি আদক, হাওড়া: আগামী পঞ্চায়েত নির্বাচনে হাওড়ার সব আসনে দলকে জয়ী করার ডাক দিলেন ডোমজুড়ের বিধায়ক তথা হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ। রবিবার বিকেলে হাওড়া ডোমজুড় কেন্দ্র তৃণমূল কংগ্রেসের ডাকে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে রাজ্য সরকারের প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ওই সভায় কল্যাণ ঘোষ বলেন, হাওড়ায় আমরা সব আসনে জয়ী হব। শুধু তাই নয়, আগের লোকসভায় যা ভোট পেয়েছিলাম তার থেকে বেশি ভোট পেয়ে আমরা মমতাকে ২০২৪এ দিল্লির মসনদে পাঠাবো। এদিন তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা পঞ্চায়েত নির্বাচনে লড়াই করব এবং আমাদের জয় হবেই। বিরোধীরা যদি সব আসনে প্রার্থী দিতে না পারে তাতে আমাদের কিছু করার নেই। দিল্লি থেকে যত পর্যবেক্ষকই রাজ্যে আসুক বাংলায় মানুষ আমাদেরই আশীর্বাদ করবেন। এদিনের সভা থেকে কল্যাণ ঘোষ কর্মীদের উদ্দেশ্যে জানান, আগামী ২২শে জানুয়ারি সলপ থেকে জাপানিগেট পর্যন্ত এক মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। এদিনের সভায় অরূপ রায় বলেন, যেভাবে অতীতে আমাদের সকলকে আশীর্বাদ করেছেন সেই অবস্থা বজায় রেখে আমাদের আবার আশীর্বাদ করবেন। আপনারা আমাদের পাশে থাকবেন এইটুকু আপনাদের কাছে আবেদন জানাবো।

সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পঞ্চায়েতে হাওড়ায় সব আসনে জয়ের ডাক কল্যাণের

আপডেট : ৮ জানুয়ারী ২০২৩, রবিবার