১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কংগ্রেস নিয়ে খোঁটা, আদালত কক্ষে কপিল সিব্বল-তুষার মেহতার ঝগড়া

পুবের কলম ওয়েব ডেস্কঃ ইলেকটোরাল বন্ড স্কিমের আইনি বৈধতা চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। তার মধ্যেই হঠাৎ ঝগড়া শুরু হয়ে যায় কপিল সিব্বল ও সলিসিটর জেনারেল তুষার মেহতার মধ্যে।

তুষার মেহতা কপিল সিব্বলকে ইঙ্গিত করে বলেন, ধরুন আমি কংগ্রেস পার্টির ফান্ডে কিছু টাকা দিলাম, তাহলে আমি কোনওদিন চাইব না, বিজেপি এই তথ্যটা জানুক। কারণ তারপর তো বিজেপি ক্ষমতায় আসতে পারে। এর জবাবে সিব্বল বলেন, তুষার মেহতা বোধ হয় ভুলে গেছেন, আমি কংগ্রেস ছেড়ে দিয়েছি।

এর জবাবে মেহতা বলেন, আজই মধ্যপ্রদেশের এক নেতার হয়ে আদালতে সওয়াল করেছেন সিব্বল। এর জবাবে সিব্বল পাল্টা বলেন, তুষার মেহতা কেন্দ্র সরকারের হয়ে সওয়াল করছেন। তার মানে এই নয়, যে তিনি বিজেপির সদস্য। সিব্বলের কথা শুনে তুষার মেহতা বলেন, আমি কোনও ভাবেই বিজেপির কর্মী নয়। তখন কপিল সিব্বল বলেন, একইভাবে আমিও কংগ্রেসের সদস্য নয়।

সর্বধিক পাঠিত

তেলেগু ইউটিউব চ্যানেল ‘খাদ্য জিহাদ’ দাবি করে মুসলিম বিক্রেতাদের টার্গেট করেছে , প্রতিবাদে অন্ধ্রপ্রদেশের মন্ত্রীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কংগ্রেস নিয়ে খোঁটা, আদালত কক্ষে কপিল সিব্বল-তুষার মেহতার ঝগড়া

আপডেট : ২ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার