০৭ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

করুর পদপিষ্ট কাণ্ড: ফের সিবিআই দফতরে টিভিকি প্রধান বিজয়

পুবের কলম, ওয়েবডেস্ক: করুর পদপিষ্ট হওয়ার ঘটনায় জিজ্ঞাসাবাদের দ্বিতীয় পর্বে সোমবার দিল্লির সিবিআই সদর দফতরে হাজিরা দিলেন অভিনেতা তথা ‘তামিলাগা ভেট্রি কাজাগাম’ (TVK) প্রধান বিজয়। সোমবার সকালে বিলাসবহুল এসইউভি-র কনভয় নিয়ে লোদি রোডে অবস্থিত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদর দফতরে পৌঁছান এই অভিনেতা-রাজনীতিবিদ।

সিবিআই সূত্রে জানানো হয়েছে, সংস্থার দুর্নীতি দমন শাখার একজন ডেপুটি সুপারিন্টেনডেন্ট পদমর্যাদার অফিসারের নেতৃত্বে একটি বিশেষ দল আজ দিনভর বিজয়কে জিজ্ঞাসাবাদ করবে। এর আগে গত ১২ জানুয়ারি এই একই মামলায় সিবিআই সদর দফতরে প্রায় ছয় ঘণ্টারও বেশি সময় ধরে বয়ান রেকর্ড করা হয়েছিল তাঁর। গত মঙ্গলবার তাঁকে পুনরায় তলব করা হলেও, পোঙ্গল উৎসবের কারণ দেখিয়ে অন্য কোনো দিন সময় চেয়েছিলেন বিজয়। সেই অনুরোধ মেনেই আজ তাঁকে ফের ডাকা হয়।

আরও পড়ুন: সিবিআই দফতরে কেজরি, সকালেই গ্রেফতারির আশঙ্কায় ভিডিয়ো বার্তা মুখ্যমন্ত্রীর

২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর করুর জেলায় এক জনসভায় পদপিষ্ট হওয়ার ঘটনায় ৪১ জন প্রাণ হারান এবং ৬০ জনেরও বেশি মানুষ আহত হন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর বিশেষ তদন্তকারী দল (SIT)-এর কাছ থেকে এই মামলার দায়িত্বভার গ্রহণ করে সিবিআই। সেই মর্মান্তিক ঘটনার পেছনে কোনো গাফিলতি বা প্রশাসনিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখতেই তথ্যপ্রমাণ সংগ্রহ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

আরও পড়ুন: ফের দিল্লির বুকে বিশাল সমাবেশ

আরও পড়ুন: লালু পুত্র, বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ  দিল্লি হাই কোর্টের, ২৫ মার্চ তলব
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ওমানের আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ইরানের: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে সাফ জানাল তেহরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করুর পদপিষ্ট কাণ্ড: ফের সিবিআই দফতরে টিভিকি প্রধান বিজয়

আপডেট : ১৯ জানুয়ারী ২০২৬, সোমবার