১৯ জানুয়ারী ২০২৬, সোমবার, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনকে পাখির চোখ, ভাড়াটিরাদের বিনামূল্যে জল-বিদ্যুৎ: প্রতিশ্রুতি কেজরির

নয়াদিল্লি, ১৮ জানুয়ারি: দিল্লি বিধানসভা নির্বাচনের আগে, আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ফের একটি বড় ঘোষণা করলেন। শনিবার সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়ে দিলেন যে, এখন দিল্লির ভাড়াটিরাও বিনামূল্যে বিদ্যুৎ এবং জলের সুবিধা পাবেন। অরবিন্দ কেজরিওয়াল বলেন, আমাদের সরকার গঠিত হলে আমরা এমন একটি প্রকল্প নিয়ে আসব যার মাধ্যমে ভাড়াটিরাও বিনামূল্যে বিদ্যুৎ এবং জল পাবেন। কেজরিওয়াল আরও বলেন, “আমি যেখানেই যাই, ভাড়াটিরা আমাকে ঘিরে ধরে বলে যে আপনি ভালো স্কুল তৈরি করেছেন, আমরা এর সুফল পাচ্ছি। আপনার ফ্রি বাস সার্ভিসের সুবিধাও পাচ্ছি। কিন্তু বিদ্যুৎ ও জলের সুবিধা পাচ্ছি না। দিল্লির মানুষ ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে এবং ৪০০ ইউনিট পর্যন্ত অর্ধেক বিদ্যুতের সুবিধা পান। এছাড়াও ২০,০০০ লিটার জল ফ্রিতে পান। কিন্তু দুঃখের বিষয় হল ভাড়াটিরা এই সুবিধা পান না। এমতাবস্থায়, আমি ঘোষণা করছি যে সরকার গঠিত হলে ভাড়াটিরাও এটি বিনামূল্যে পাবেন।”

ট্যাগ :
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

বিচারের আগে জামিন পাওয়া নাগরিকের অধিকার: উমর-শারজিলদের নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রাক্তন চন্দ্রচূড়ের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নির্বাচনকে পাখির চোখ, ভাড়াটিরাদের বিনামূল্যে জল-বিদ্যুৎ: প্রতিশ্রুতি কেজরির

আপডেট : ১৮ জানুয়ারী ২০২৫, শনিবার