পুবের কলম, ওয়েবডেস্ক: লিভ ইন সঙ্গীকে তরোয়াল দিয়ে কুপিয়ে খুন পুরুষ সঙ্গীর। কেরলের তিরুবনন্তপুরমে ঘটনা। শুরু তদন্ত।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম রাজেশ।
লিভ-ইন পার্টনার সিন্ধুকে খুন করার অভিযোগে রাজেশকে গ্রেফতার করা হয়েছে। রক্তাক্ত অবস্থায় সিন্ধুকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান।আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা ও অভিযুক্ত গত দুবছর ধরে তারা লিভ ইন সম্পর্কে ছিলেন। দুজনের মধ্যে অশান্তি লেগেই থাকত।
এমনকী একে অপরের মধ্যে হাতাহাতিও চলত। ঘটনার তদন্ত চলছে। কি কারণে এই খুন তাও খতিয়ে দেখা হচ্ছে। ধৃত রাজেশকে জেরা করে বেশ কিছু তথ্য পাওয়া গেছে।আরও পড়ুন:
সম্প্রতি, দিল্লির শ্রদ্ধা ওয়াকার খুনের নারকীয় ঘটনার সাক্ষী আছে গোটা সমাজ। এই ঘটনার তদন্ত চলছে। লিভ ইন পার্টনার আফতাব আমিন পুনাওয়ালাও গ্রেফতার হয়েছে। ঘটনার বিচার চলছে।
আরও পড়ুন:
কিন্তু প্রায় নিত্যদিন সম্পর্কের টানাপোড়েনে নারকীয় ঘটনার সাক্ষী থাকছে মানুষ। ঘটনার বীভৎসতায় কেঁপে উঠছে গোটা সমাজ।
আরও পড়ুন: