১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিগ ব্রেকিং: কেরলে ধর্মীয় সমাবেশে বিস্ফোরণ, আত্মসমর্পণ একজনের

পুবের কলম,ওয়েবডেস্ক: জেহোবাদের (খ্রিস্টানদের একটি গোষ্ঠী ) ধর্মীয় সমাবেশে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আত্মসমর্পণ একজনের । নাম ডমিনিক মার্কিন (৪৮)। নিজেকে জেহোবা অনুগামী বলেও দাবি করেন অভিযুক্ত। দাবি খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, রবিবার কোচিতে খ্রিস্টানদের এক অনুষ্ঠান চলাকালীন ধারাবাহিক বিস্ফোরণ ঘটে। উপস্থিত ছিলেন কমপক্ষে ২২০০  লোক। প্রাণভয়ে তখন যে যেদিকে পেরেছে ছুটতে শুরু করেছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ধারাবাহিক এই বিস্ফোরণে ১জন নিহত। জখম ৪০জন। আশংকাজনক ৭জন। তাদের  কালমাসেরি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ২জনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

এমন একটি সময় এই বিস্ফোরণটি ঘটল যখন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন গাজায় ইসরাইলি হানার তীব্র নিন্দা জানাচ্ছেন  এবং ইসরাইলের এই বর্বরতার বিরুদ্ধে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি গিয়েছেন। একদিন আগেই আবার কেরলে ইসরাইলের বিরুদ্ধে আয়োজিত একটি মিছিলে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন হামাস নেতা খালেদ মাসাল। তা নিয়ে বিতর্কও হয়েছে অনেক। তারপরই এই ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

তেলেগু ইউটিউব চ্যানেল ‘খাদ্য জিহাদ’ দাবি করে মুসলিম বিক্রেতাদের টার্গেট করেছে , প্রতিবাদে অন্ধ্রপ্রদেশের মন্ত্রীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিগ ব্রেকিং: কেরলে ধর্মীয় সমাবেশে বিস্ফোরণ, আত্মসমর্পণ একজনের

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, রবিবার