১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইউনেস্কোর ‘সিটি অফ লিটারেচার’ উপাধি পেল কেরলের কোঝিকোড়, শুভেচ্ছা মোদির

পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতের নাম ফের উজ্জ্বল হল বিশ্বের দরবারে। কেরলের কোঝিকোড়কে ‘সিটি অফ লিটারেচার’ বা সাহিত্যের শহর স্বীকৃতি দিল ইউনেস্কো। একই সঙ্গে মধ্যপ্রদেশের গোয়ালিয়র সংগীতের ক্ষেত্রে ইউনেস্কোর ক্রিয়েটিভ সিটিস নেটওয়ার্কে স্থান পেয়েছে। ভারতের এই সাফল্যে গর্বিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী ট্যুইটে লিখেছেন, ‘বিশ্বের দরবারে ভারতের সংস্কৃতি স্বীকৃতি পেয়েছে। কোঝিকোড়ে সমৃদ্ধশালী সাহিত্য ও গোয়ালিয়রের সুরেলা ঐতিহ্য হিসেবে ক্রিয়েটিভ সিটিস নেটওয়ার্কে স্থান পেয়েছে। দুই শহরের মানুষদের এই উল্লেখযোগ্য স্বীকৃতির অনেক শুভেচ্ছা।’

প্রসঙ্গত, ইউনেস্কোর এই উদ্যোগে লোকসংস্কৃতি, চলচ্চিত্র, সাহিত্য-সহ ৭টি ক্ষেত্রে ১০০টির বেশি দেশের ৩৫০টি শহর প্রতিনিধিত্ব করেছিল। গত মঙ্গলবার ছিল ওয়ার্ল্ড সিটিস ডে। যেখানে ৫৫টি শহর ইউনেস্কো ক্রিয়েটিভ সিটিস নেটওয়ার্কের স্বীকৃতি পেয়েছে।

কোজিকোড় পুরসভার মেয়র বীনা ফিলিপ এই কৃতিত্বে খুশি প্রকাশ করে বলেছেন যে “সাহিত্যের শহর” শিরোনামটি সাহিত্য জগতে শহরের শ্রেষ্ঠত্বের একটি অসাধারণ স্বীকৃতি। তিনি এই সাফল্যের জন্য বহু মানুষের সম্মিলিত প্রচেষ্টা এবং গত ২ বছরে পুরসভার প্রচেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন। মেয়র আরও বলেন, সাহিত্যের নগরী হিসেবে কৃতিত্বের সঙ্গে নগর প্রশাসন সাহিত্যের প্রসারে আরও প্রকল্প গ্রহণের পরিকল্পনা করছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

দুর্নীতির অভিযোগে উত্তাল আলবেনিয়া, রাজধানীতে সরকারবিরোধী সহিংস বিক্ষোভে আহত ১৬

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইউনেস্কোর ‘সিটি অফ লিটারেচার’ উপাধি পেল কেরলের কোঝিকোড়, শুভেচ্ছা মোদির

আপডেট : ২ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার