১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শারীরিক অবস্থার অবনতি খালেদা জিয়ার, সিসিইউ-তে প্রাক্তন প্রধানমন্ত্রী

(ফাইল চিত্র)

পুবের কলম, ওয়েবডেস্ক: শারীরিক অবস্থার অবনতি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। অত্যন্ত সংকটাপন্ন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, গত তিন দিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিক অসুস্থতা নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের সুপারিশের ওপর নির্ভর করবে বিদেশে নিয়ে যাওয়ার বিষয়টি।

চিকিৎসক আরও জানান, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে। যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুর, চিন ও আমেরিকাসহ বিভিন্ন দেশের হাসপাতালের চিকিৎসকদের যৌথ আলাপ আলোচনার ভিত্তিতে এখানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে এবং অব্যাহত থাকবে।

আরও পড়ুন: ‘চব্বিশের বাংলায়, খুনি হাসিনার ঠাঁই নাই’, স্লোগান তুলে বাংলাদেশে উল্লাস জনতার

প্রসঙ্গত, ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে বাংলাদেশের মেয়েদের বিদায়

আরও পড়ুন: ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে চিনের ২০টি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

দেশের সমস্ত স্কুলে বাধ্যতামূলক হোক জাতীয় গান ‘বন্দে মাতরম’: সংসদে জোর শওয়াল সুধা মূর্তির

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শারীরিক অবস্থার অবনতি খালেদা জিয়ার, সিসিইউ-তে প্রাক্তন প্রধানমন্ত্রী

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, রবিবার