১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাসপোর্টের পুলিশি যাচাইয়ের সময়সীমা বেঁধে দিল লালবাজার

পুবের কলম প্রতিবেদকঃ পাসপোর্ট আবেদনের পর হাতে পাসপোর্ট পাওয়ার জন্য আর দিনের পর তিন অপেক্ষা করতে হবেনা।পাসপোর্টের পুলিশি যাচাইয়ের জন্য এবার নির্ধারিত সময়সীমা বেঁধে দিল লালবাজার। লালবাজার সূত্রের খবর, এই মর্মে বৃহস্পতিবার সব থানাকে নির্দেশিকা পাঠানো হয়েছে। নয়া নির্দেশিকায় বলা হয়েছে, ২০ দিনের মধ্যে পাসপোর্টের পুলিশি যাচাইয়ের প্রক্রিয়া শেষ করতে হবে। একই সঙ্গে, যে সব পাসপোর্টের পুলিশি যাচাইয়ের কাজ আটকে রয়েছে তাও আগামী ৭ দিনের মধ্যে শেষ করতে হবে।।

এতদিন পাসপোর্টে পুলিশি যাচাইয়ের প্রক্রিয়া নিয়ে নানা অভিযোগ উঠছিল। একাধিক অভিযোগের মধ্যে দীর্ঘসূত্রিতা একটি বড় অভিযোগ। পাশাপাশি পুলিশি যাচাই করতে গিয়ে টাকা নেওয়া অভিযোগ পেয়েছে লালবাজার। জানা গিয়েছে, অনেক ক্ষেত্রে যাচাই-এর নামে পুলিশের গড়িমশিতেই পাসপোর্ট পেতেও দেরি হয়। এ ব্যাপারে থানার ওসিদেরও নির্দেশ দেওয়া হয়েছে, পুলিশ অফিসাররা যেন ২০ দিনের মধ্যে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন, সে দিকেও নজরে রাখতে হবে। পুলিশ সূত্রের খবর, নগরপাল বিনীত গোয়েল এই নির্দেশিকা জারি করেছেন। থানাগুলিকেও জানিয়ে দেওয়া হয়েছে, পাসপোর্টের ক্ষেত্রে পুলিশি যাচাই নিয়ে কোনও রকম গড়িমশি সহ্য করা হবেনা। এ ব্যাপারে অভিযোগ এলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে নির্দেশে জানানো হয়েছে।

বর্তমানে পাসপোর্ট যাচাইয়ের কাজ বেশির ভাগটাই থানা করে থাকে। পাশাপাশি সিকিউরিটি কন্ট্রোলও যাচাইয়ের কাজ করে।
পাসপোর্ট যাচাইএর জন্য প্রতিটি থানায় এক জন করে পাসপোর্ট অফিসার রয়েছেন। যাচাইয়ের প্রক্রিয়া আরও সহজ করার জন্য একটি অ্যাপও রয়েছে। কিন্তু এত সব করেও নির্দিষ্ট সময়ের মধ্যে পাসপোর্ট যাচাই হচ্ছে না বলে একাধিক অভিযোগও জমা পড়ছিল লালবাজারে।

জানা গিয়েছে, বর্তমানে কলকাতা পুলিশের ৭১টি থানায় একজন করে পাসপোর্ট যাচাইয়ের অফিসার রয়েছেন। বৃহস্পতিবার পর্যন্ত ২৫৩০টি পুলিশি যাচাইয়ের কাজ বাকি রয়েছে। এর মধ্যে আবার ২০ দিনের বেশি হয়ে গিয়েছে এখনও যাচাইয়ের কাজ শেষ হয়নি, এমন সংখ্যা ১০১১টি।

আবার যাচাই পর্ব নিয়েও একাধিক অভিযোগ রয়েছে। সন্তুষ্ট না হলে যাচাইয়ের কাজ ফেলে রাখা হয়। তা যাতে দ্রুত সম্পন্ন হয় সে কারণেই নগরপাল এমন নির্দেশ দিয়েছেন।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বেলডাঙা অশান্তি: এনআইএ তদন্তে হস্তক্ষেপ নয়, ইউএপিএ ধারা নিয়ে হাই কোর্টকেই সিদ্ধান্তের নির্দেশ সুপ্রিম কোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাসপোর্টের পুলিশি যাচাইয়ের সময়সীমা বেঁধে দিল লালবাজার

আপডেট : ৩ নভেম্বর ২০২৩, শুক্রবার