১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রয়াত স্টিল ম্যান অফ ইন্ডিয়া জামশেদজি ইরানি

পুবের কলম ওয়েবডেস্ক: প্রয়াত হলেন জামশেদজি ইরানি। স্টিল ম্যান অফ  ইন্ডিয়া বলেই পরিচিত ছিলেন তিনি। সোমবার রাতে জামশেদপুরের টাটা মেইন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর। টাটা স্টিলের সঙ্গে চার দশকেরও বেশি সময় ধরে যুক্ত ছিলেন ইরানি। ২০১১ সালের জুন মাসে টাটা স্টিলের বোর্ড থেকে অবসর গ্রহণ করেন তিনি, কিন্তু রেখে যান ৪৩ বছরের একটি উত্তরাধিকার।২ জুন, ১৯৩৬ সালে জন্মগ্রহন করেন।টাটা স্টিল বিবৃতি দিয়েও তাঁর কথা জানিয়েছে, “স্টিল ম্যান অফ ইন্ডিয়া আর নেই। আমরা জামশেদ জে ইরানিকে হারিয়ে ফেলেছি। আমরা তাঁর মৃত্যুতে গভীর ভাবে শোকাহত।” তিনি জামশেদপুরের টাটা হাসপাতালে ৩১ অক্টোবর ২০২২ -এ রাত ১০টায় প্রয়াত হয়েছেন ’’

১৯৬৩ সালে বিদেশে নিজের কর্মজীবন শুরু করলেও ৫ বছরের মধ্যেই (১৯৬৮ সালে) দ্য টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানিতে (বর্তমানে টাটা স্টিল) যোগদানের জন্য ভারতে ফিরে আসেন। সেই সময় ইরানি গবেষণা ও উন্নয়নের ভারপ্রাপ্ত পরিচালকের সহকারী হিসাবে ফার্মে যোগদান করেন। তার ১০ বছরের মধ্যেই তিনি ১৯৭৮ সালে জেনারেল সুপারিনটেনডেন্ট, ১৯৭৯ সালে জেনারেল ম্যানেজার এবং ১৯৮৫ সালে টাটা স্টিলের প্রেসিডেন্ট হন। ২০১১ সালে অবসর নেওয়ার আগে তিনি ১৯৮৮ সালে টাটা স্টিলের যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক এবং ১৯৯২ সালে ব্যবস্থাপনা পরিচালক হন।

সর্বধিক পাঠিত

সন্দেহ বাংলাদেশি: অবৈধ বসবাসের অভিযোগে ১১ জন মহিলাকে আটক মহারাষ্ট্র পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রয়াত স্টিল ম্যান অফ ইন্ডিয়া জামশেদজি ইরানি

আপডেট : ১ নভেম্বর ২০২২, মঙ্গলবার