১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কেরল সফরের আগেই মোদিকে খুনের হুমকি চিঠি! উদ্বিগ্ন গেরুয়া শিবির

পুবের কলম, ওয়েবডেস্ক:  কেরল সফরের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুনের হুমকি! গোটা ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার কেরল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেখানে একটি শোভাযাত্রা করার কথা আছে তাঁর। আর মধ্যেই প্রধামন্ত্রী খুনের হুমকি ঘিরে তদন্তে নেমেছে পুলিশ।

মোদির নামে আত্মঘাতী বোমা হামলার এই হুমকি চিঠি পাঠানো হয়েছে কেরলের বিজেপির রাজ্য কমিটির অফিসে। কেরলজুড়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: কেরলে কংগ্রেস মুসলিম লিগের কাছে আত্মসমর্পণ করেছে, ভেল্লাপল্লি নাটেশনের অভিযোগ

কেরলের বিজেপি প্রধান কে সুরেন্দ্রন গত সপ্তাহে একটি চিঠি পান। সেটা  পাঠিয়েছিল এরনাকুলামের বাসিন্দা জোসেফ জন নাদুমুত্তাথিল। সেই চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুনের হুমকি দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, মোদির কেরল সফরকালে তাঁর উপর আত্মঘাতী বোমা হামলার ষড়যন্ত্র করা হচ্ছে। চিঠি পাওয়ার পরই কে সুরেন্দ্রন তা ডিজিপি অনিল কান্তকে দেন। চিঠির সত্যতা ও উৎস যাচাই করে দেখা হচ্ছে। গোটা ঘটনায় উদ্বিগ্ন গেরুয়া শিবির।

আরও পড়ুন: চরম দারিদ্র্যমুক্ত হতে চলেছে কেরল, দেশের প্রথম রাজ্য ঘোষণা নভেম্বরে

গোয়েন্দার এডিজিপি টি কে বিনোদ কুমারের তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেখানে এই হুমকি চিঠির উল্লেখ করা হয়েছে।  এদিকে কোচি পুলিশ কমিশনার জানিয়েছেন প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড় নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হচ্ছে। এর জন্য পুলিশের নিরাপত্তা নিশ্চিত করতে ২ হাজারের বেশি পুলিশ আধিকারিক মোতায়েন থাকবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: Pakistan-Bangladesh Meeting: বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ৬ চুক্তি ও সমঝোতা স্মারক সই

প্রসঙ্গত, উল্লেখ্য, আগামী ২৪ এপ্রিল (সোমবার) কেরলে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেদিন কোচিতে তিনি ‘যুব ২০২৩’ যুব কনফারেন্সে অংশ নেবেন। বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা আছে।

সর্বধিক পাঠিত

রাহুলের ফোনেও আটকানো গেল না! আসামে বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা ভুপেন বোরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কেরল সফরের আগেই মোদিকে খুনের হুমকি চিঠি! উদ্বিগ্ন গেরুয়া শিবির

আপডেট : ২২ এপ্রিল ২০২৩, শনিবার