১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

একাধিক বাইক চুরির অপরাধে ধৃত লিভ-ইন দম্পতি

পুবের কলম, ওয়েবডেস্ক  : একাধিক বাইক চুরির অপরাধে গ্রেফতার লিভ-ইন দম্পতি। পুলিশ সূত্রে খবর, ওই দম্পতি পুণের বাসিন্দা। আবাসন ঋণ পরিশোধ করার জন্য রায়গড় থেকে পর পর বাইক চুরি করছিল তারা। সিসিটিভি ফুটেজ দেখে দুজনকে গ্রেফতার করে নভি মুম্বাইয়ের একটি থানার পুলিশ। অভিযুক্তের নাম বিক্রম রাম কালেকর ও অনুরাধা বিবেক দন্ডবতে।

৩৬ বছরের কালেকর খারাণ্ডির বাসিন্দা হলেও বর্তমানে রাসায়নি লাদভানি গ্রামে অনুরাধার পড়শি হিসেবে থাকত। বিক্রমের দুবছর আগে ও অনুরাধার চার বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়। কালেকর ৪০ হাজার বেতনে একটি বেসরকারি সংস্থায় কাজ করত। কালেকর বিবাহিত থাকার সময় হাউসিং লোনের টাকায় একটি ফ্ল্যাট নেয়। কিন্তু পরে লিভ-ইন সম্পর্কে থাকাকালীন তার সাংসারিক খরচ বেড়ে যাওয়ায় সেই খরচ সামলাতে না পেরে এই বাইক চুরির পরিকল্পনা। পরিকল্পনা ছিল বাইক বিক্রির টাকায় গৃহঋণ শোধের। পুলিশের চোখে ধুলো দিয়ে স্বামী-স্ত্রী সেজে দোকানে যেত দুজনে তারপর বাইক চুরি করত তারা।

পুলিশ আধিকারিক দয়ানন্দ গাওয়াদে জানান, বাড়ি থেকে দূরে হওয়ার জন্য তারা রায়গড় জেলাতে চুরির পরিকল্পনা করে। বেশ কয়েকদিন ধরে পুলিশের কাছে প্রচুর বাইক চুরির মামলা দায়ের হচ্ছিল। ফাঁদ পেতে ওই দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। তদন্তে দেখা গেছে পেন, রাসায়নি, খান্দেশ্বর থেকে বিগত ছয় মাসে ১০টি বাইক চুরি হয়েছে। আটটি বাইক উদ্ধার হয়েছে। আসামিরা বর্তমানে পেন থানার পুলিশ হেফাজতে রয়েছে।

সর্বধিক পাঠিত

কাজের চাপে ফের মৃত্যু বিএলও-র! মালদহে স্কুল শিক্ষকের প্রয়াণে কাঠগড়ায় কমিশন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

একাধিক বাইক চুরির অপরাধে ধৃত লিভ-ইন দম্পতি

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, বুধবার