০৭ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অদম্য জেদ ও ভালোবাসা, হামাগুড়ি দিয়েই প্রধানমন্ত্রীর সভায় মালদহের হাসান

টিনা প্রামাণিক, মালদহ: শারীরিক প্রতিবন্ধকতা হার মেনেছে অটুট ভালোবাসার কাছে। প্রিয় জননেতাকে একবার চোখের দেখা দেখতে হবে—এই আকাঙ্ক্ষা সম্বল করেই শনিবার মালদহের সাহাপুর বাইপাস মাঠের জনসভায় পৌঁছে গেলেন মোথাবাড়ির প্রতিবন্ধী যুবক হাসান আলি। সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা নেই, তাতে কী? কার্যত বসে বসে হামাগুড়ি দিয়েই মাইলের পর মাইল পথ পেরিয়ে তিনি পৌঁছে গেলেন সভাস্থলে।
শনিবার মালদহের পুরাতন মালদহ ব্লকের সাহাপুর বাইপাস সংলগ্ন মাঠে প্রধানমন্ত্রীর বিশাল জনসভার আয়োজন করা হয়েছিল। সভার শুরু থেকেই ভিড়ের মধ্যে নজর কাড়েন হাসান। মোথাবাড়ি থেকে তাঁর এই সফর ছিল যন্ত্রণাদায়ক কিন্তু লড়াকু। শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি অগাধ শ্রদ্ধা ও ভালোলাগা থেকেই এই দুঃসাধ্য সাধন করেছেন তিনি। হাসান জানান, “প্রধানমন্ত্রীকে খুব কাছ থেকে একবার দেখার স্বপ্ন দীর্ঘদিনের। তাই শারীরিক কষ্ট থাকলেও তা গায়ে মাখিনি।”
এদিন সভাস্থলের নিরাপত্তারক্ষী ও সাধারণ মানুষ হাসানের এই উৎসাহ দেখে আপ্লুত হয়ে পড়েন। হুইলচেয়ার বা বিশেষ যানবাহনের তোয়াক্কা না করে তাঁর এই ‘হামাগুড়ি’ দিয়ে সভাস্থলে পৌঁছানোর দৃশ্যটি ছিল আবেগের। রাজনীতির ঊর্ধ্বে উঠে হাসানের এই অদম্য জেদ শনিবারের সভার অন্যতম চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রীর প্রতি একজন সাধারণ মানুষের এই নিঃস্বার্থ টান দেখে উপস্থিত অনেকেই তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দেন।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ওমানের আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ইরানের: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে সাফ জানাল তেহরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অদম্য জেদ ও ভালোবাসা, হামাগুড়ি দিয়েই প্রধানমন্ত্রীর সভায় মালদহের হাসান

আপডেট : ১৮ জানুয়ারী ২০২৬, রবিবার