২১ জানুয়ারী ২০২৬, বুধবার, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আবারও নিম্নচাপ, ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ

পুবের কলম ওয়েবডেস্ক : উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে এখনও বঙ্গে দুর্যোগের আশঙ্কা বর্তমান। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই নিম্নচাপের প্রভাবে আগামী দুদিন সমুদ্রের উত্তাল থাকার সম্ভাবনা প্রবল।

হাওয়া অফিস জানিয়েছে, উপকূল সংলগ্ন এলাকায় ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সভাবনা রয়েছে। তাই মৎস্যজীবিদের আগামি শুক্রবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর ও কলকাতায় বুধবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: কোটি টাকার আইটিসি কেলেঙ্কারি: ঝাড়খণ্ড, মণিপুর ও কলকাতায় ইডি-র সাঁড়াশি অভিযান

এছাড়া হাওড়া, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরেই আগামী বৃহস্পতিবার থেকে ঝড়বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী শুক্রবার থেকে বাড়বে দুর্যোগ। তাই আগাম সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগের মাত্রা এতটাই বাড়তে পারে যে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই আগাম হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এমনকি রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে।

আরও পড়ুন: গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রনে দমকলের ছটি ইঞ্জিন

উত্তরবঙ্গেও চলবে দুর্যোগ। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে চলবে ভারী বৃষ্টি।

আরও পড়ুন: কলকাতার রাজপথে এসআইআর বিরোধী মহামিছিলে মমতা-অভিষেক

সর্বধিক পাঠিত

ফের ভারত-পাক সংঘাত বন্ধের দাবি ট্রাম্পের, ‘মোট ৭০ বার কৃতিত্ব দাবি’ খোঁচা কংগ্রেসের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আবারও নিম্নচাপ, ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ

আপডেট : ২৭ অগাস্ট ২০২৫, বুধবার