১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অভিযুক্তকে বীরের মর্যাদা, স্লোগান, শূন্যে গুলি, জামিনের নির্দেশ প্রত্যাহার করল মধ্যপ্রদেশ হাইকোর্ট

পুবের কলম,ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশ হাইকোর্ট সম্প্রতি স্বাধীনতার অপব্যবহারের ভিত্তিতে প্রতারণার মামলায় অভিযুক্ত এক ব্যক্তির জামিন বাতিল করেছে।বিচারপতি গুরপাল সিং আহলুওয়ালিয়া জানিয়েছেন একজন ব্যক্তিকে আদালত জামিন মঞ্জুর করার পর তাঁকে ঘিরে উল্লাস, পা ছোঁয়ার ধুম, অভিযুক্তের নামে জয়ধ্বনি তাঁদের বিস্মিত করেছে।

বিচারপতি আহলুওয়ালিয়া সাফ জানান একজন  অভিযুক্তকে নিয়ে এইহেন  গৌরব প্রদর্শন সমাজে  বিরূপ প্রভাব ফেলবে।সেই কারনেই তাঁরা অভিযুক্তের জামিন বাতিল করেছেন “একজন আসামিকে মহিমান্বিত করা কখনই বিচারব্যবস্থ্যআর উদ্দেশ্য হতে পারেনা”। সেই জন্যও ওই অভিযুক্তের জামিন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ১০০ জন অনুগামী প্রতারণা মামলায় অভিযুক্তকে স্বাগত জানাতে ব্যস্ত্য ছিল।

বিচারপতি  গুরপাল সিং আহলুওয়ালিয়া আরও জানিয়েছেন কোন অভিযুক্তকে জামিন দেওয়ার অর্থ কিন্তু আদালত তাকে অভিযোগ থেকে মুক্তি দেয়নি। এটি অভিযুক্তের জন্য নিছক একটি অস্থায়ী অবকাশ যাতে বিচারাধীন এবং সমাজের পাশাপাশি অভিযোগকারীর অধিকারের মধ্যে একটি নিখুঁত ভারসাম্য তৈরি করা যায়।

ভারতীয় দন্ডবিধির   ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪০৯, ৪৭১ ধারায়  অভিযুক্তের বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ। মধ্যপ্রদেশ হাইকোর্ট ১৬ অগস্ট অভিযুক্তের জামিন মঞ্জুর করে । কিন্তু জামিনের পর অভিযুক্তকে নিয়ে উল্লাসের ছবি সামনে আসার পর জামিনের নির্দেশ বাতিল করা হয়।

সিআরপিসির ধারা ৪৩৯ (২) ধারায় বাতিল করা হয় অভিযুক্তের জামিন। মধ্যপ্রদেশ এই প্রসঙ্গে বেশ কিছু উদাহরণ দিয়ে কেন এই অভিযুক্তের জামিন বাতিল করা হল তাও জানান। একমাসের মধ্যে অভিযুক্ত কে আদালতে আত্মসমপর্ণের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সিপি সিং। অভিযুক্তের পক্ষে ছিলেন আইনজীবী রাজেশ পাঠক।

সর্বধিক পাঠিত

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অভিযুক্তকে বীরের মর্যাদা, স্লোগান, শূন্যে গুলি, জামিনের নির্দেশ প্রত্যাহার করল মধ্যপ্রদেশ হাইকোর্ট

আপডেট : ৩ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার