১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রবিবার মাদ্রাসার টেট পরীক্ষা

পুবের কলম প্রতিবেদক:   রবিবার মাদ্রাসা সার্ভিস কমিশনের টেট পরীক্ষা। এই পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ২০০। রাজ্যের মোট ২৩টি সেন্টারে মাদ্রাসায় শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা হবে বলে শনিবার পুবের কলমকে জানান মাদ্রাসা  সার্ভিস কমিশনের চেয়ারম্যান আইএএস গুলাম আলি আনসারি।

কমিশন জানিয়েছে, প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণির টেট পরীক্ষা সকাল দশটা থেকে পরীক্ষা শুরু হবে। চলবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। এছাড়াও, পঞ্চম থেকে অষ্টম-এর জন্য রাজ্য স্তরের টেট পরীক্ষা শুরু হবে দুপুর আড়াইটে থেকে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

অপরদিকে, ৩ মার্চ হবে মাদ্রাসা শিক্ষক নিয়োগের এসএলএসটি পরীক্ষা। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে ৩ মার্চ ২০২৪ (রবিবার)। পরীক্ষা দুটি চলবে সকাল সাড়ে দশটা থেকে দুপুর ১২টা পর্যন্ত। অপরটি দুপুর আড়াইটে থেকে শুরু হবে বিকেল ৪টে পর্যন্ত।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

সঞ্জীব ভাটের আর্জি খারিজ শীর্ষ কোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রবিবার মাদ্রাসার টেট পরীক্ষা

আপডেট : ২৭ জানুয়ারী ২০২৪, শনিবার