গুয়াহাটি: ইউএসটিএম অর্থাৎ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয়ের আচার্য তথা স্বত্বাধিকারী মাহবুবুল হকের বিরুদ্ধে আইনের ফাঁস ক্রমশ শক্ত হচ্ছে। শুক্রবারই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, হককে অনেক দিন জেলে থাকতে হবে। তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন মাহবুবুল হকের কী হবে? আনমনা হয়ে হিমন্ত তাচ্ছিল্যের সুরে পালটা প্রশ্ন করেন, কে তিনি? এক সাংবাদিক বলেন, ওই যে ইউএসটিএম-এর মালিক।
এবার হিমন্তের ছোট্ট জবাব, ‘ও আচ্ছা। তাকে তো বহুদিন জেলে থাকতে হবে।’ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে একটা বিষয় জলের মতো পরিষ্কার, হকের গলায় আইনের ফাঁক শক্ত করা হবে। এই আবহে তাঁর গ্রেফতারিতে অসন্তুষ্ট মহল থেকে বলা হচ্ছে, হকের বিরুদ্ধে তদন্তে সিবিআই, ইডি নেমে পড়তে পারে। এমন জল্পনা উঠলেও অসম পুলিশ কিন্তু মাহবুবুল হকের বিরুদ্ধে তদন্তের রাশকে আরও জোরদার করেছে। আদালতের নির্দেশে বৃহস্পতিবার তাকে চারদিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতেই হককে নিয়ে গুয়াহাটির উদ্দেশে রওনা হয় করিমগঞ্জ থানার পুলিশ। শুক্রবার গুয়াহাটি পৌঁছে তাঁকে সোজা নিয়ে যাওয়া হয় দিসপুর থানায়। সেখানে পুলিশের অপরাধ শাখার ডিসিপি ইস্ট মৃদুল ডেকা, ডিসিপি দেবজিৎ নাথ-সহ অন্যান্য পুলিশ কর্তারা মাহবুবুলকে জেরার টেবিলে বসিয়ে টানা জিজ্ঞাসাবাদ করেন। ম্যারাথন জেরা শেষে তাঁকে নিয়ে দেবজিৎ নাথের নেতৃত্বে পুলিশের একটি দল ঘোড়ামারায় হকের বাড়ি ‘জ্ঞান কুটির’-এ তন্নতন্ন করে তল্লাশি চালান। জানা গিয়েছে, ইউএসটিএম এবং ইআরডি ফাউন্ডেশনেও তল্লাশি চলবে। ওইদিনও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাহবুবুল হক কিছুই বলতে চাননি। দিসপুর থানার বাইরে সাংবাদিকদের প্রশ্নের মুখে তাঁর সংক্ষিপ্ত জবাব, ‘যা বলার পরে বলবো। ধন্যবাদ।’ এ দিকে মাহবুবুল হকের বিরুদ্ধে মামলা নিয়ে শুক্রবার শুনানি হয় গৌহাটি হাইকোর্টে। ১১ নম্বর কোর্টের বিচারপতি পার্থিব জ্যোতি শইকিয়ার বেঞ্চে শুনানি হয় হকের জামিন আবেদনের শুনানি হলেও রায় দেননি বিচারপতি। আগামী সোমবার এই আবেদনের নিষ্পত্তি হতে পারে।আরও খবর
৩৭ বাঙালি মুসলিমকে বিতাড়ন অসম সরকারের
তীব্র প্রতিরোধ হবে, শাহকে হুঁশিয়ারি কুকিদের
দোল উৎসবেও মুসলিমদের নিষেধাজ্ঞার দাবি অসমের মন্ত্রীর
একটি মামলায় হাইকোর্ট জামিন দিল আচার্য মাহবুবুলকে
মাহবুবুল হকের জন্য ইনসাফ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি বিশিষ্ট মুসলিমদের
মাহবুবুল হকের জন্য ইনসাফ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি বিশিষ্ট মুসলিমদের
সাংসদ রকিবুল হোসেনের ওপর হামলার তীব্র নিন্দা জানাল অসম রাজ্যিক জমিয়ত উলামা
সাংসদ রকিবুল হোসেনের ওপর হামলার তীব্র নিন্দা জানাল অসম রাজ্যিক জমিয়ত উলামা
মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মাহবুবুল হককে গ্রেফতার করল হিমন্তের পুলিশ
মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মাহবুবুল হককে গ্রেফতার করল হিমন্তের পুলিশ
জিনস, টি-শার্ট, লেগিংস পরে আসা যাবে না স্কুলে, নির্দেশিকা জারি অসম সরকারের
জিনস, টি-শার্ট, লেগিংস পরে আসা যাবে না স্কুলে, নির্দেশিকা জারি অসম সরকারের
সর্বাধিক পাঠিত
ভাঙড়ে নতুন সমীকরণ? তৃণমূল ছেড়ে আইএসএফে যেতে পারেন আরাবুল ইসলাম
রাজ্যসভার ১১ আসনে লড়াই: নজর বিহার, ওডিশা ও হরিয়ানায়
ভোটের আগে বড় চমক সিপিআই (এম এল)-এর, বঙ্গে ১০ আসনে লড়বে লিবারেশন
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজপথে মমতা
নির্বাচনী আচরণবিধি নিয়ে আরও আট নির্দেশ, কঠোর ভাবে মানার বার্তা নির্বাচন কমিশনের
নির্বাচনী আচরণবিধি নিয়ে আরও আট নির্দেশ, কঠোর ভাবে মানার বার্তা নির্বাচন কমিশনের
সপ্তাহের শুরুতেই স্বস্তির নিঃশ্বাস: ঘুরে দাঁড়াল শেয়ার বাজার, ঊর্ধ্বমুখী সেনসেক্স ও নিফটি
সপ্তাহের শুরুতেই স্বস্তির নিঃশ্বাস: ঘুরে দাঁড়াল শেয়ার বাজার, ঊর্ধ্বমুখী সেনসেক্স ও নিফটি
নির্বাচনের আগে অফিসারদের অপসারণ প্রমাণ করে যে গেরুয়া শিবির বাংলা-বিরোধী, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
নির্বাচনের আগে অফিসারদের অপসারণ প্রমাণ করে যে গেরুয়া শিবির বাংলা-বিরোধী, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
মার্কিন পদক্ষেপের বিষয়ে প্রধানমন্ত্রী মোদির নীরবতা ভারতের ব্রিকস সভাপতিত্বকে দুর্বল করে তুলবে : কংগ্রেস
মার্কিন পদক্ষেপের বিষয়ে প্রধানমন্ত্রী মোদির নীরবতা ভারতের ব্রিকস সভাপতিত্বকে দুর্বল করে তুলবে : কংগ্রেস
হরমুজ পেরিয়ে ভারতে পৌঁছল এলপিজি বোঝাই জাহাজ, স্বস্তি বাড়ল জ্বালানি সরবরাহে