১৯ জানুয়ারী ২০২৬, সোমবার, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাল বাজার দুর্ঘটনা: উদ্ধারকারীদের সাহসিকতার প্রশংসাপত্র সহ ১ লক্ষ টাকার চেক প্রদান, চাকরির প্রস্তাব মুখ্যমন্ত্রীর

পুবের কলম, ওয়েবডেস্ক: মাল বাজার দুর্ঘটনায় উদ্ধারকারীদের সাহসিকতার প্রশংসাপত্র সহ চেক প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাতজনের হাতেই রাজ্যের তরফ থেকে ১ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। মঞ্চ থেকেই উদ্ধারকারীদের তালিকা অনুযায়ী নাম ধরে ডেকে তাদের সম্পর্কে জানতে চান মুখ্যমন্ত্রী।

সেই সঙ্গে জানতে চান, তারা কি কাজ করেন, কত টাকা মাইনে পান। সবাইকে মুখ্যমন্ত্রীকে একে একে তাদের কথা জানান। মুখ্যমন্ত্রী তাঁদের সকলের কাজের সাহসিকতার প্রশংসা করে জানতে চান, রাজ্যের সরকারের কাছে তাদের কিছু দাবি-দাওয়া আছেন কিনা। মুখ্যমন্ত্রী মঞ্চ থেকেই তাদের চাকরির প্রস্তাব দেন।

উল্লেখ্য, উত্তরবঙ্গে সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০ তারিখ তাঁর কলকাতায় ফেরার কথা। গতকাল মুখ্যমন্ত্রী স্বজনহারাদের বাড়িতে যান। সেখানে তাদের পরিবারের সঙ্গে কথা বলেন। তার সঙ্গে ছিলেন মুখ্যসচিব সহ রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।

মমতা জানান,  উদয়ন গুহ, বুলুচিকি বরাইক, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সকলে মালবাজারের ঘটনায় কাজ করেছে।

স্বজনহারাদের বাড়ি থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘মালে দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলিকে তিনি মঙ্গলবারের সভায় আসতে বলেছেন। বিপদের সময়  যাঁরা খুব কাজ করেছেন,  বিশেষত ওই ছেলেটি, যে অনেকের প্রাণ বাঁচিয়েছে, তাকে আমি বিশেষ করে ধন্যবাদ জানানোর কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, সবাই বিপদে সকলের পাশে থাকলে, অনেক কিছুই সহজে অতিক্রম করা যায় বলে জানান তিনি।

মাল বাজারে বিসর্জনের রাতেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিসর্জনের রাতেই জলের তোড়ে ভেসে মৃত্যু হয় ৮ জনের। মালবাজারে হড়পা বানের জেরে যে আকস্মিক ঘটনায়  শোক  প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে  মুখ্যমন্ত্রী জানিয়ে দেন  মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ও আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।

সর্বধিক পাঠিত

গাজা শান্তি বোর্ডে স্থায়ী সদস্যপদ পেতে ১০০ কোটি ডলারের শর্ত, ট্রাম্পের প্রস্তাবে বিশ্বজুড়ে তোলপাড়

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাল বাজার দুর্ঘটনা: উদ্ধারকারীদের সাহসিকতার প্রশংসাপত্র সহ ১ লক্ষ টাকার চেক প্রদান, চাকরির প্রস্তাব মুখ্যমন্ত্রীর

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, মঙ্গলবার