০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গভীর সমুদ্রে স্বচ্ছ রেলওয়ে টানেল বানাচ্ছে মালদ্বীপ  

মালে, ২৪ জানুয়ারি: সাগর থেকে ভূমি পুনরুদ্ধারে মালদ্বীপের সবচেয়ে বড় প্রকল্পের নাম ‘রাস মালে’। রাজধানী মালের কাছে অবস্থিত এই ভূখণ্ডে একটি আবাসিক এলাকা গড়ে তোলা হবে। সেই রাস মালেকে রাজধানী মালের সঙ্গে সংযুক্ত করতে সমুদ্রের তলদেশ দিয়ে স্বচ্ছ রেলওয়ে টানেল নির্মাণ করতে যাচ্ছে দেশটির সরকার। রাজধানী মালের সিটি কাউন্সিলের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই ঘোষণা দেন মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, ‘এই রেলওয়ে টানেলটি এমনভাবে তৈরি করা হবে যাতে রাস মালে ও মালের মধ্যে যাতায়াতকারী যাত্রীরা মালদ্বীপের সমুদ্রের তলদেশের সৌন্দর্য্য উপভোগ করতে পারেন।’ মুইজ্জু জানান, এই প্রকল্প মালদ্বীপের পর্যটন খাতকে আরও বিকশিত করবে। তিনি আরও জানান, সরকার প্রকল্পটি নিয়ে কাজ করে যাচ্ছে। এমনকি এই প্রকল্পের জন্য সম্ভাব্য ঠিকাদারদের প্রযুক্তিগত সক্ষমতাও যাচাই করে দেখা হচ্ছে। এদিকে, মালদ্বীপে চীনা গবেষণা জাহাজের আগমনকে ঘিরে আঞ্চলিক রাজনীতি বেশ খানিকটা উত্তপ্ত হয়ে উঠেছে। যদিও মালদ্বীপ সরকার জানিয়েছে, চিনের গবেষণা জাহাজ শাং ইয়াং হং-০৩ মালদ্বীপের রাজধানী মালেতে যাত্রাবিরতি করলেও দেশটির জলসীমায় কোনও গবেষণা কার্যক্রম চালাবে না। মালদ্বীপের সঙ্গে সাম্প্রতিক সময়ে ভারতের সম্পর্কে অবনতি হয়েছে। এর মধ্যে দেশটিতে চিনের ‘গোয়েন্দা’ জাহাজ যাওয়ার বিষয়টি নিয়ে ভারতে উদ্বেগ তৈরি হয়েছে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বাংলা বললে যদি বাংলাদেশে পুশব্যাক করা হয়, তবে হিন্দি বা উর্দু বললে পাকিস্তানে পাঠান! বাংলাদেশে পুশব্যাক নিয়ে সংসদের সরব শতাব্দী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গভীর সমুদ্রে স্বচ্ছ রেলওয়ে টানেল বানাচ্ছে মালদ্বীপ  

আপডেট : ২৪ জানুয়ারী ২০২৪, বুধবার