০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

TMCP-র প্রতিষ্ঠা দিবসে বিজেপিকে ‘ললিপপ সরকার’ বলে আক্রমণ Mamata Banerjee-র

পুবের কলম,ওয়েবডেস্ক: TMCP-র প্রতিষ্ঠা দিবসে বিজেপিকে ‘ললিপপ সরকার’ বলে আক্রমণ Mamata Banerjee-র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘ললিপপ বাবু’ বলে আক্রমণ করেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ‘আমরা ১৮ বছরের ভোটারদের ললিপপ নয়, ভোটাধিকার দিই।’

এদিন কেন্দ্রাসিন বিজেপি সরকারকে কটাক্ষ করে তৃণমূল সুপ্রিমো বলেন, আপনারা মানুষের অধিকার কেড়ে নেন। বাংলাদেশি আখ্যা দিয়ে গরিব মানুষদের উপর অত্যাচার করেন। আমি মনে করি, গরিব মানুষেরা আমার হৃদয়। আমার সবচেয়ে বড় মেধা। আমি জাত-পাত মানি না। আমি মানি মনুষ্যত্ব।” আমাদের রাজ্যেও লাখ লাখ পরিযায়ী শ্রমিক কাজ করে। বিভিন্ন রাজ্য থেকেই এখানে কাজের উদ্দেশ্যে আসেন তারা। কই আমরা তো অত্যাচার করি না তাদের ওপর। আমরা ভালোবাসা দিয়ে তাঁদের আগলে রাখি। এটাই আমাদের আর ওদের মধ্যে পার্থক্য।

আরও পড়ুন: ‘১ কোটি ২০ লক্ষ নাম বাদ চলে যাবে’, চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

নির্বাচন আসলেই এজেন্সির দাপাদাপি বাড়ে: Mamata Banerjee

আরও পড়ুন: মুকুল রায়-এর প্রয়াণে শোকবার্তা মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদীর

ইউজিসি অনুদান বন্ধ নিয়ে কটাক্ষ মমতার

Mamata Banerjee এদিন বলেন, “গবেষকদের ইউজিসি গ্র্যান্ট বন্ধ করে দিয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে হঠাৎ করে গবেষকদের টাকা বন্ধ করে দেওয়া হয়েছিল। সবটা তো আমাদের লোক থাকেন না। বিভিন্ন জায়গার লোক থাকেন। কেউ কেউ দুষ্টুমি করে, কেউ কেউ মিষ্টিমি করে। আমরা মিষ্টিমি করি, দুষ্টুমি করি না।”

আরও পড়ুন: বিএনপির জয়ে ‘শুভনন্দন’ জানালেন মুখ্যমন্ত্রী, তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন মমতার

পরিযায়ী শ্রমিক

এদিন পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হওয়া নিয়েও মুখ খোলেন তিনি। বলেন, আমাদের পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হলে, তখন মুখে বোল ফোটে না। পরশুদিনও হাবরায় একজন মারা গিয়েছেন। তাঁকে মহারাষ্ট্রে মারা হয়েছিল।

ভোটাধিকার কাড়তে দেব না

কিছু হিংসুটে লোক আছে। দেখলেই জ্বলে, আর লুচির মতো ফোলে। এরা হচ্ছে তাই। ১০০ দিনের কাজে পরপর চার-পাঁচ বছর আমরা এক নম্বরে ছিলাম। গ্রামীণ আবাস যোজনা, রাস্তা তৈরিতে এক নম্বরে ছিলাম। তাই সেলফিশ জায়েন্টেরা, যাঁরা হাই লোডেড ভাইরাস, তাঁরা হিংসা করে আমাদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে এনআরসি চালু করবে এবং সকলের ভোটাঅধিকার কেড়ে নেবে। জীবন থাকতে কারও ভোটাধিকার কাড়তে দেব না।”

জয়েন্টের ফলপ্রকাশ

এদিনের সভা থেকে জয়েন্টের ফলপ্রকাশ নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি।  যাঁরা ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে। তারাই নিয়োগে বাধা দেয়। ভর্তিতে বাধা দেয়। আমি দুঃখিত, জয়েন্টের ফল প্রকাশে একটু দেরি হয়েছে। এর জন্য আমাদের দোষ নেই।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রাজ্যসভা নির্বাচন: অভিষেক মনু সিংভি-সহ ৬ প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

TMCP-র প্রতিষ্ঠা দিবসে বিজেপিকে ‘ললিপপ সরকার’ বলে আক্রমণ Mamata Banerjee-র

আপডেট : ২৮ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার